নিউজ পোল ব্যুরো: নতুন ভূমিকায় বলিউডের শীর্ষ তারকা দীপিকা পাড়ুকোন (Meta AI Voice)। এবার তিনি হয়ে উঠছেন মেটা এআই-এর নতুন কণ্ঠস্বর। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করে দীপিকা পাড়ুকোন জানিয়েছেন, এ তাঁর জীবনের এক নতুন অধ্যায়। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘‘এটা আমার জন্য সত্যিই আনন্দের বিষয়। এবার থেকে আমি মেটা এআই-এর সঙ্গে যুক্ত হচ্ছি। ইংরেজি ভাষায় আমার কণ্ঠস্বর শোনা যাবে শুধু ভারতে নয়, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মানুষদের কাছেও। আপনারা সকলে শুনে জানাবেন, নতুন এই অভিজ্ঞতা কেমন লাগল।’’
আরও পড়ুন:Premananda Maharaj: গুরুতর অসুস্থ প্রেমানন্দজি মহারাজের জন্য কিডনি দান করতে চান আজাজ খান
দীপিকা পাড়ুকোন (Meta AI Voice) হলেন প্রথম ভারতীয় অভিনেত্রী, যাঁকে এই আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থা বেছে নিয়েছে। মেটা এআই-এর এই নতুন প্রকল্পে তিনি কেবল কণ্ঠস্বর নন, এক অর্থে ভারতের প্রতিনিধি হিসেবেও বিশ্বমঞ্চে জায়গা পাচ্ছেন। এ যেন তাঁর কেরিয়ারের এক নতুন সোপান। মা হওয়ার পর কাজের শর্ত আরোপ করায় সমালোচনার মুখে পড়েছিলেন দীপিকা, কিন্তু তাতে বিচলিত হননি। বরং নিজের অবস্থানে অনড় থেকে তিনি প্রমাণ করেছেন, ব্যক্তিগত ও পেশাগত জীবনের ভারসাম্য রক্ষা করেও শীর্ষে থাকা যায়।
‘ভাঙ্গার’ ছবিতে আট ঘণ্টার কাজের দাবি জানিয়ে বাদ পড়েছিলেন তিনি। পরে ‘কল্কি ২৮৯৮ এডি’ থেকেও সরে দাঁড়ান। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা পাড়ুকোন (Meta AI Voice) স্পষ্ট করে বলেন, ‘‘আমি আট ঘণ্টা শুটিং করব, এর বেশি নয়। এতে যদি কেউ আপত্তি করে, তাতেও আমি আমার সিদ্ধান্তে অটল। বলিউডের দ্বিচারিতা এখানেই— অনেক তারকা আছেন যাঁরা কখনও আট ঘণ্টার বেশি কাজ করেন না, তবু তাঁদের নিয়ে কোনও আলোচনা হয় না।’’
মা হওয়ার পরও নিজের পেশাকে একই নিষ্ঠায় সামলাচ্ছেন দীপিকা পাড়ুকোন (Meta AI Voice)। অভিনয়ের পাশাপাশি এবার কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে তাঁর কণ্ঠ পৌঁছবে কোটি মানুষের কানে। বলিউডের ভক্তরা বলছেন, ‘‘এটাই আসল দীপিকা— যিনি প্রতিবারই নিজেকে নতুনভাবে আবিষ্কার করেন।’’ আগামী দিনে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ছবিতে পর্দায় ফিরছেন দীপিকা পাড়ুকোন (Meta AI Voice)। তবে তার আগেই বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হতে চলেছে তাঁর কণ্ঠস্বর— মেটা এআই-এর ডিজিটাল জগতে এক নতুন দীপিকার আবির্ভাব।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
