TET NEWS : TET বাতিলের দাবিতে BPTA আন্দোলনের পথে

breakingnews রাজ্য

নিউজ পোল ব্যুরোঃ বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির (BPTA) বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি ছিল বৃহস্পতিবার। সেই মত, বহু সদস্য সমর্থক এদিন ডেপুটেশন দিতে জড়ো হয় করুণাময়ীতে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ১লা সেপ্টেম্বরের রায়ে বলা হয়েছিল, সকল প্রাথমিক শিক্ষককে পুনরায় TET পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কিন্তু রাজ্য সরকার রিভিউ পিটিশন না করে কর্মরত শিক্ষকদের বায়োডাটা সংগ্রহের নামে নতুনভাবে TET প্রক্রিয়া শুরু করেছে। 

[আরও পড়ুন]  http://কালীপুজোর আগে বৃষ্টির সতর্কবার্তা, সপ্তাহান্তে ভিজবে উত্তর ও দক্ষিণবঙ্গ

প্রতিবাদে আজ সল্টলেকে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি (BPTA)। সমিতির সদস্য ও কর্মরত শিক্ষকরা করুনাময়ী থেকে মিছিল শুরু করে বিকাশ ভবনের সামনে পৌঁছান, যেখানে তাদের দাবি পেশের পরিকল্পনা ছিল। তাঁদের মূল দাবি— সরকার যেন অবিলম্বে শিক্ষকদের বায়োডাটা সংগ্রহের প্রক্রিয়া বন্ধ করে এবং সুপ্রিম কোর্টে রিভিউ আবেদন করে। না হলে হাজার হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বিপন্ন হবে। বিক্ষোভ চলাকালীন মিছিল ময়ূখ ভবনের সামনে পৌঁছলে বিধাননগর পুলিশ শিক্ষকদের সেখানে আটকে দেয় এবং বিকাশ ভবনের দিকে অগ্রসর হতে দেয়নি।