PM Modi in Maldives : কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনে জোর, মালদ্বীপে পৌঁছালেন প্রধানমন্ত্রী মোদী

breakingnews আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: দুই দিনের যুক্তরাজ্য সফর শেষ করে শুক্রবার মালদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi in Maldives)। অবতরণ করার পরেই মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু, বিদেশমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী এবং স্বরাষ্ট্র নিরাপত্তা মন্ত্রী সহ দেশটির জ্যেষ্ঠ মন্ত্রিসভার সদস্যরা ভারতের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপোড়েনের পর এটাই মোদীর প্রথম সফর।

এই সফর নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হিসেবে মালদ্বীপে তৃতীয় এবং রাষ্ট্রপতি মুইজ্জুর দায়িত্ব গ্রহণের পর থেকে এটি কোনও বিদেশী রাষ্ট্রপ্রধানের প্রথম সফর। রাষ্ট্রপতি মুইজ্জুর আমন্ত্রণে, প্রধানমন্ত্রী মোদী ২৬ জুলাই মালদ্বীপের ৬০তম স্বাধীনতা দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। ভারতের প্রধানমন্ত্রীর সফর ঘিরে মালদ্বীপের রাজধানী মালে রঙিন ব্যানার, বিশাল পোস্টার এবং রাস্তাগুলি ভারতীয় জাতীয় পতাকা দিয়ে সজ্জিত করা হয়ে। রিপাবলিক স্কোয়ার এবং ম্যালে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসা প্রধান সড়কগুলি সহ বেশ কয়েকটি প্রধান জায়গায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সজ্জিত করা হয়েছিল।

আরও পড়ুন : PM Modi: ইতিহাসের পাতায় মোদীর নতুন ছাপ – ইন্দিরাকে পেরিয়ে দ্বিতীয় স্থানে, নজিরবিহীন সাফল্যের পথে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী

এদিন প্রধানমন্ত্রীকে (PM Modi in Maldives) স্বাগত জানাতে বিমানবন্দরের কাছে এবং পথের দুই ধারে বিপুল সংখ্যক ভারতীয় প্রবাসী জড়ো হন, অনেকেই তেরঙ্গা পতাকা উড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে স্লোগান দেন। মালদ্বীপে মোদীর এই সফর ভারত মহাসাগরে আঞ্চলিক কূটনীতি এবং সামুদ্রিক সহযোগিতার জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে মালদ্বীপের মন্ত্রীর অবমাননাকর মন্তব্যের পর সে দেশের সঙ্গে ভারতের সম্পর্কে চিড় ধরে। ভারতীয়রা মালদ্বীপের পর্যটনকে বয়কটও করে। সেই সমস্ত ঘটনা নিয়ে ভারতের সঙ্গে অচলঅবস্থা তৈরি হয়। তবে এখন সেই উত্তেজনা অনেকটাই প্রশমিত হয়েছে। চিনপন্থি প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু গলাতে শোনা গিয়েছে ভারত এবং প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা। দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে কি কথা হয় সেই দিকেই নজর থাকছে সকলের।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT