PM Modi: রাজকীয় উপহার, পরিবেশের পাঠ! চার্লসের হাতে ‘সোনোমা ডাভ ট্রি’ তুলে দিলেন মোদী

আন্তর্জাতিক দেশ

নিউজ পোল ব্যুরো: গাছ দিয়ে শুরু কূটনীতি! দুই দিনের ব্রিটেন সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) বৃহস্পতিবার দেখা করলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে। তবে শুধু সৌজন্য সাক্ষাৎ নয়, ভারতের পরিবেশ ভাবনার প্রতীক হিসেবেই মোদী (PM Modi) রাজাকে উপহার দিলেন এক বিরল বৃক্ষ—‘সোনোমা ডাভ ট্রি’। সুদৃশ্য সাদা ফুলে ভরা এই গাছটি যেন ভারত-ব্রিটেনের (India Britain) বন্ধুত্বের নতুন সবুজ পাতা।

আরও পড়ুন: ভোটের ময়দানে ‘নাম-ছাঁটাই’ যুদ্ধ? বাংলায় আসছে SIR, বিতর্কের ঝড় রাজনীতির মাঠে!

রাজা চার্লস বরাবরই পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পক্ষে সরব। সেই জায়গাতেই কৌশলী বার্তা মোদীর (PM Modi)। ভারতের ‘এক পেড় মা কে নাম’ প্রকল্পকে আন্তর্জাতিক মানচিত্রে তুলে ধরার সুযোগও এই সাক্ষাতে তৈরি হল। স্যান্ডরিংহ্যাম হাউসে এই বৈঠকে দুই রাষ্ট্রনায়কের মধ্যে আলোচনা হয়েছে যোগ, আয়ুর্বেদ ও পরিবেশবান্ধব জীবনদর্শনের (Mission LiFE) বিস্তারে। ‘এক পেড় মা কে নাম’ মূলত একটি বৃক্ষরোপণ অভিযান, যার সূচনা হয়েছিল গত বছর বিশ্ব পরিবেশ দিবসে। মোদী সেইসময় বুদ্ধজয়ন্তী পার্কে চারা পুঁতে জানিয়েছিলেন, ‘‘গাছ শুধু শ্বাসপ্রশ্বাস নয়, ভবিষ্যতের প্রতিশ্রুতি।’’ এদিন রাজাকে গাছ উপহার দিয়ে সেই প্রতিশ্রুতিকে বিশ্বমঞ্চে পৌঁছে দিল ভারত।

কিন্তু কূটনৈতিক সফর এখানেই থেমে থাকেনি। পরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে সাক্ষাতে সই হল বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি (Free Trade Agreement)। গত কয়েক বছর ধরেই ভিসা, ট্যারিফ ও বাজার প্রবেশাধিকার নিয়ে দুই দেশের মধ্যে দরকষাকষি চলছিল। অবশেষে বৃহস্পতিবার সেই জট ছাড়ল। এই চুক্তি শুধু পণ্যের আদান-প্রদান নয়, বরং দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত খুলে দিল। স্টার্মারের বিদেশনীতি যেখানে ভারতকে কেন্দ্র করেই গড়ে উঠছে, সেখানে মোদীর সফর নিঃসন্দেহে কৌশলগত ভাবে তাৎপর্যপূর্ণ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT