Bharti Singh : দ্বিতীয়বার মা হয়ে চমকপ্রদ স্বীকারোক্তি ভারতী সিংহের, প্রথমবার প্রেগন্যান্সি বুঝতেই পারেননি কৌতুকশিল্পী!

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: জনপ্রিয় কৌতুকশিল্পী ভারতী সিংহ (Bharti Singh) আবারও মাতৃত্বের স্বাদ পেলেন। সদ্য দ্বিতীয়বার মা হওয়ার সুখবর ভাগ করে নিয়েছেন তিনি। ২০২২ সালে প্রথম পুত্রসন্তান লক্ষ্যর জন্মের পর, ২০২৫ সালে ফের এক পুত্রসন্তানের জন্ম দেন ভারতী (Bharti Singh)। দুই সন্তানের মা হয়ে এখন জীবনের এক নতুন অধ্যায়ে পা রেখেছেন তিনি। তবে এই মাতৃত্বের যাত্রাপথে লুকিয়ে রয়েছে একেবারেই অজানা ও চমকপ্রদ একটি গল্প, যা সম্প্রতি নিজেই প্রকাশ্যে এনেছেন ভারতী (Bharti Singh)। ভারতীর কথায়, প্রথমবার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি তিনি নিজেই বুঝতে পারেননি। তখন তার জীবন চলছিল একেবারেই স্বাভাবিক ছন্দে। কাজ, শুটিং, বন্ধুদের সঙ্গে আড্ডা—সব কিছুই চলছিল আগের মতোই। এমনকি পার্টি করা, মদ্যপান—কোনও কিছুরই ব্যতিক্রম ঘটেনি। সেই সময় একটি সাধারণ ঘটনাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়।

আরও পড়ুন : Kolkata Book Fair 2026 : মেট্রোর বিশেষ পরিষেবায় আরও সহজ যাতায়াত, বইমেলায় যেতে গেট থেকেই মিলবে টিকিট

একদিন একটি পার্টির সময় হঠাৎই চোখে পড়ে একটি প্রেগন্যান্সি কিট। কৌতূহলবশত তিনি ভেবেছিলেন, মজা করেই একবার পরীক্ষা করে দেখা যাক। পরীক্ষা করার পর বিশেষ গুরুত্ব না দিয়েই তিনি ঘুমিয়ে পড়েন। কিন্তু ঘুম থেকে উঠে যখন কিটের দিকে তাকান, তখনই চমকে যান—স্পষ্ট দেখা যাচ্ছিল দুটো লাইন। অর্থাৎ তিনি অন্তঃসত্ত্বা। এই খবর শুনে তার স্বামী হর্ষ লিম্বাচিয়াও (Harsh Limbachiyaa)প্রথমে বিশ্বাসই করতে পারেননি। এরপর ভারতী পরামর্শ নেন কৌতুকশিল্পী কপিল শর্মার স্ত্রী গিন্নি চাত্রথের। গিন্নির কথাতেই তিনি রক্তপরীক্ষা করান। রিপোর্ট হাতে পেয়ে জানা যায়, তখন তার প্রেগন্যান্সি সাত সপ্তাহের। সেই মুহূর্ত থেকেই জীবনে বড় পরিবর্তন আনেন ভারতী। চিকিৎসকের পরামর্শ মেনে সঙ্গে সঙ্গে ধূমপান ও মদ্যপান সম্পূর্ণভাবে বন্ধ করে দেন তিনি এবং নিজের স্বাস্থ্যের প্রতি আরও যত্নবান হন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

আজ ভারতী সিংহ (Bharti Singh) দুই সন্তানের মা। কাজের ব্যস্ততার মাঝেও তিনি চেষ্টা করছেন দু’হাতে আগলে রাখতে তার দুই পুত্রকে। মাতৃত্বের এই নতুন সফর তার জীবনে শুধু আনন্দই নয়, দায়িত্ববোধ ও পরিণতিও এনে দিয়েছে। নিজের জীবনের এই অজানা অধ্যায় ভাগ করে নিয়ে ভারতী (Bharti Singh) আবারও প্রমাণ করলেন, তিনি শুধু হাসির রানি নন, বরং একজন শক্ত মনের মানুষও।