Rukmini Moitra: ‘নিন্দুকেরা যা-ই বলুক, রুক্মিণী দুর্দান্ত’ সহ-অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ চিরঞ্জিৎ

Uncategorized পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: সদ্য প্রকাশিত হয়েছে অর্ণব মিদ্যা পরিচালিত নতুন ছবি ‘হাঁটি হাঁটি পা পা’-র প্রথম ঝলক। এক বাবা ও মেয়ের সম্পর্কের আবেগঘন গল্প এই ছবি। প্রথম দৃশ্য দেখেই দর্শকের মনে উঠছে প্রশ্ন যে বাবা একদিন মেয়েকে হাঁটতে শিখিয়েছিলেন, তাঁর বার্ধক্যে কি সেই মেয়ে একই ভালোবাসায় বাবার পাশে দাঁড়াবে? এই মর্মস্পর্শী আবেগ নিয়েই গড়ে উঠেছে ছবির কাহিনি, যেখানে বাবা চরিত্রে চিরঞ্জিৎ চক্রবর্তী এবং মেয়ের ভূমিকায় রুক্মিণী (Rukmini Moitra)।

আরও পড়ুন:Srijit Mukherjee: ‘ফুলকি’ বন্ধের গুঞ্জন! সৃজিতের ছবির প্রস্তুতিতে ব্যস্ত দিব্যাণী

ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই টালিগঞ্জে শুরু হয়েছে গুঞ্জন— ‘হাঁটি হাঁটি পা পা’ কি তবে অমিতাভ বচ্চন-দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পিকু’র ছায়ায় তৈরি? এই প্রশ্নের জবাবে চিরঞ্জিৎ সোজাসাপটা বলেন, “বাবা-মেয়ের গল্প বললেই সব ছবি একরকম হয় না। অর্ণব নিজের মতো করে গল্প বলেছে। এখানে বাঙালি পরিবারের ঘরোয়া টান, আবেগ ও বাস্তবতা আছে।” নিজের জীবনের সঙ্গে ছবির সম্পর্ক নিয়েও খোলামেলা অভিনেতা জানান, তাঁরও এক কন্যা বিদেশে থাকেন, তাই রুক্মিণীর (Rukmini Moitra) সঙ্গে কাজ করার সময় অনেক সময় বাস্তবের সেই অনুভূতিই ফিরে এসেছে তাঁর মনে।

চিরঞ্জিৎ সেই সমস্ত সমালোচনার জবাব যেন নিজের প্রশংসার ভাষাতেই দিয়ে ফেললেন। তিনি বলেন, “নিন্দুকেরা যা-ই বলুক, রুক্মিণী দুর্দান্ত কাজ করেছে। একজন অভিনেত্রী হিসেবে ওর মধ্যে এক অদ্ভুত সংবেদনশীলতা আছে। ক্যামেরার সামনে দাঁড়ালেই ও চরিত্রটাকে নিজের মতো করে বাঁচিয়ে তোলে। আমি বহু নতুন মুখের সঙ্গে কাজ করেছি, কিন্তু রুক্মিণীর মধ্যে যে রকম আবেগের গভীরতা আর পেশাদারিত্ব দেখেছি, তা সত্যিই প্রশংসনীয়।” চিরঞ্জিতের এই বক্তব্যের পর থেকেই শিল্পমহলে নতুন করে শুরু হয়েছে আলোচনা। বর্ষীয়ান অভিনেতার প্রশংসা রুক্মিণীর (Rukmini Moitra) কেরিয়ারে নিঃসন্দেহে এক বড় প্রাপ্তি বলে মনে করছেন টলিপাড়ার অনেকেই।

‘হাঁটি হাঁটি পা পা’ ছবিটি এখন থেকেই প্রত্যাশার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে দর্শকমহলে। একদিকে এক অবসরপ্রাপ্ত বৃদ্ধ পিতার একাকীত্ব, অন্যদিকে আধুনিক প্রজন্মের ব্যস্ত জীবনের মধ্যে পারিবারিক টানাপোড়েন— এই দুই প্রজন্মের সংলগ্ন সম্পর্কই ছবির মূল সুর। অর্ণব মিদ্যার সূক্ষ্ম সংলাপ ও আবেগঘন উপস্থাপনায় একদিকে যেমন মিলবে বাঙালি পরিবারের চিরচেনা ছোঁয়া, তেমনি অন্যদিকে ফুটে উঠবে সময়ের বাস্তবতার নির্মম মুখ।

চিরঞ্জিৎ ও রুক্মিণীর (Rukmini Moitra) জুটিতে প্রজন্মের দূরত্ব মুছে যাবে বলেই আশা করছেন পরিচালক। অন্যদিকে দর্শকরা হয়তো এই ছবির মাধ্যমে দেখতে পাবেন এক নতুন রুক্মিণীকে— যিনি গ্ল্যামার পেরিয়ে আবেগের পরতে পরতে এক পূর্ণাঙ্গ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করতে চলেছেন। ছবির মুক্তির আগে থেকেই তাই টলিপাড়ায় গুঞ্জন, ‘হাঁটি হাঁটি পা পা’ শুধু এক বাবা-মেয়ের গল্প নয়, এটি হতে চলেছে সম্পর্কের মূল্যবোধ, ভালোবাসা এবং সময়ের পরিবর্তনের এক গভীর প্রতিফলন।  রুক্মিণী (Rukmini Moitra)-র অভিনয় নিয়ে বহুদিন ধরেই টলিপাড়ায় চলছে নানা মতবিরোধ। কেউ বলেন তিনি গ্ল্যামারাস, কিন্তু চরিত্রাভিনয়ে ঘাটতি আছে; কেউ বা বলেন তাঁর মধ্যে রয়েছে স্বতঃস্ফূর্ততা। তবে চিরঞ্জিৎ

 

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole