Srijit Mukherjee: ‘ফুলকি’ বন্ধের গুঞ্জন! সৃজিতের ছবির প্রস্তুতিতে ব্যস্ত দিব্যাণী

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: টেলিপাড়ায় এখন একটাই কানাঘুষো—বন্ধ হতে চলেছে জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’। কারণ হিসেবে উঠে আসছে ধারাবাহিকের মুখ, দিব্যাণী মণ্ডলের নাম। শোনা যাচ্ছে, সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee) আগামী ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’-এ অভিনয় করবেন তিনি। ফলে ‘ফুলকি’তে তাঁর ভবিষ্যৎ অনিশ্চিত। রবিবার রাত থেকেই গুঞ্জন ছড়িয়েছে আরও জোরে, দর্শকরাও কৌতূহলী হয়ে পড়েছেন।

আরও পড়ুন:Kantara Chapter 1: ‘ঐশ্বরিক শক্তির ছোঁয়ায় ক্লাইম্যাক্স!’ ফুলে ওঠা পা নিয়েই লড়লেন ঋষভ শেট্টি, আলোড়ন ‘কান্তারা ১’-এর

ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাস জানালেন, “এ রকম কিছু জানি না। কোনও লিখিত বা মৌখিক বার্তা পাইনি।” অন্যদিকে, দিব্যাণীও স্বীকার করেছেন যে এই খবর তিনিও শুনেছেন, তবে তাঁর কাছে কিছু এখনও সরকারি নয়। তবে এটা ঠিক, সৃজিত (Srijit Mukherjee)-এর ছবির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, আর শিগগিরই শুরু হবে প্রশিক্ষণ পর্ব। একই সঙ্গে ছোটপর্দায় অভিনয় ও বড় পর্দার রিহার্সাল সামলানো কতটা কঠিন হবে, তা নিয়েও ভাবনায় রয়েছেন তিনি।

টেলিপাড়ায় অবশ্য অন্যরকম গুঞ্জনও চলছে। শোনা যাচ্ছে, ‘ফুলকি’র গল্পে নাকি বদল আনা হচ্ছে এমনভাবে, যাতে দিব্যাণী সৃজিতের (Srijit Mukherjee) ছবির শুটিংয়ে অংশ নিতে পারেন। এই সিদ্ধান্তে নাকি একমত হয়েছেন ধারাবাহিকের প্রযোজক, পরিচালক ও চ্যানেল কর্তৃপক্ষ। আপাতত হাজার পর্ব পূরণের লক্ষ্যে এগোচ্ছে ‘ফুলকি’। দিব্যাণীর কথায়, “শুরু থেকেই দর্শকের ভালোবাসা পেয়েছি। এখন সিরিজের চরিত্র মা হতে চলেছে—এই মুহূর্তটা আমার কাছে খুব আবেগের।”

তবে বড় পর্দায় পা রাখলেও ছোটপর্দা যে তাঁর কাছে এখনও ঠিক ঘরের মতোই, সেটাও জানিয়ে দিয়েছেন অভিনেত্রী। দিব্যাণীর ভাষায়, “আমি ছোটপর্দা থেকেই শুরু করেছি, এটা আমার শিকড়। ভবিষ্যতেও ফিরব নিশ্চয়ই।” অন্যদিকে, সৃজিত (Srijit Mukherjee)-এর দলে যোগ দেওয়ার উত্তেজনা লুকোননি তিনি। জানালেন, “চিত্রনাট্য পড়ছি খুঁটিয়ে, পরিচালকের সঙ্গে নিয়মিত কথা হচ্ছে। বিশেষ প্রশিক্ষণের অপেক্ষায় আছি।” দর্শকদের প্রত্যাশা এখন একটাই—‘ফুলকি’ যেন বন্ধ না হয়, আর দিব্যাণী যেন সৃজিতের (Srijit Mukherjee) ছবিতেও সেই অনবদ্য ছাপ রেখে যান। দুই জগতের টানাপড়েনেই শুরু হচ্ছে তাঁর নতুন অধ্যায়।

 

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole