WHO Alert : ‘কোল্ডরিফ’ কফ সিরাপ শিশুদের জন্য বিপজ্জনক! WHO সতর্কবার্তা জারি

স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: ভারতে (WHO alert) জারি হয়েছে কফ সিরাপ নিয়ে নতুন সতর্কবার্তা। দেশজুড়ে শিশু মৃত্যুর ঘটনার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) নড়েচড়ে বসেছে। বিশেষত মধ্যপ্রদেশ ও রাজস্থানে অন্তত ২২ জন শিশুর মৃত্যু হয়েছে ‘কোল্ডরিফ’ (Coldref) কফ সিরাপ খাওয়ার ফলে। WHO জানিয়েছে, এই সিরাপের সঙ্গে একই ধরনের আরও দুটি ওষুধ, রেসপিফ্রেশ টিআর (RespiFresh TR) ও রিলাইফ(Relief), মারাত্মক সমস্যা সৃষ্টি করতে পারে।

আরও পড়ুন: Women Safety: ধর্ষণের প্রতিবাদে নতুন পথ বিজেপির, মহিলাদের হাতে ‘লাল মিরচ’ ও স্প্রে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তায় বলা হয়েছে, কোল্ডরিফ, রেসপিফ্রেশ টিআর ও রিলাইফ প্রস্তুত করেছে তিনটি সংস্থা শ্রীসান ফার্মাসিউটিক্যালস, রেডনেক্স ফার্মাসিউটিক্যালস এবং শেপ ফার্মা। এই সিরাপগুলি শিশুদের জন্য অত্যন্ত বিপজ্জনক, যা কিডনিতে ক্ষতি বা হঠাৎ মৃত্যুর কারণ হতে পারে। WHO নির্দেশ দিয়েছে, যদি দেশের কোথাও এই সিরাপ পাওয়া যায়, তা অবিলম্বে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষকে জানাতে হবে। রয়টর্সের রিপোর্টেও বলা হয়েছে, এই ওষুধগুলো (extremely hazardous) এবং শিশুদের জন্য প্রাণঘাতী।

দেশীয় কর্তৃপক্ষ সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO) জানিয়েছে, গত সপ্তাহে এই সিরাপ খাওয়ার কারণে ১৭ জন শিশুর মৃত্যু হয়েছে। যাদের বয়স পাঁচ বছরের কম। CDSCO নিশ্চিত করেছে, এই সিরাপগুলি ভারত থেকে রপ্তানি করা হয়নি এবং অবৈধভাবে বিদেশ পাঠানোর কোনো প্রমাণ নেই।মধ্যপ্রদেশ ও রাজস্থানে ‘কোল্ডরিফ’ খেয়ে শিশুদের সামান্য জ্বর থেকেও কিডনি বিকল হয়ে মৃত্যু হচ্ছে। পরীক্ষায় ধরা পড়েছে, সিরাপটিতে ৪৮.৬ শতাংশ ডাইথিলিন গ্লাইকল (Diethylene Glycol) রয়েছে, যা শিশুদের কিডনিতে মারাত্মক ক্ষতি ঘটাতে পারে। কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর নির্দেশ দিয়েছে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ওষুধ নিয়ন্ত্রক সংস্থাগুলো যেন সব ওষুধের মান পরীক্ষা নিশ্চিত করে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এদিকে, এই ঘটনার তদন্তের জন্য সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা (Public Interest Litigation) দায়ের করা হয়েছে। আইনজীবী বিশাল তিওয়ারি মামলাটির মাধ্যমে দাবি করেছেন, একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিশেষজ্ঞ কমিটি গঠন করে পুরো ঘটনার তদন্ত করা হোক। দেশের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এখন দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।