Physiotherapist Vs IMA : ফিজিওথেরাপিস্টদের নামের আগে ‘ডাক্তার’ বিতর্ক, সরাসরি চ্যালেঞ্জের মুখে IMA

দেশ স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: নামের আগে ‘ডাক্তার’ (Doctor title before name) লেখা নিয়ে ফের উত্তাল হল চিকিৎসাজগৎ। এবার সরাসরি ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (Indian Medical Association – IMA)-কে চ্যালেঞ্জ ছুঁড়ল দেশের ফিজিওথেরাপিস্টদের সংগঠন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্টস (Indian Association of Physiotherapists – IAP)। বুধবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে IAP জানায়, ফিজিওথেরাপিস্টদের ভূমিকা নিয়ে ভুল তথ্য প্রচার বরদাস্ত করা হবে না। সংগঠনের দাবি, ইচ্ছাকৃতভাবে তাঁদের হেয় করার চেষ্টা চলছে।

আরও পড়ুন:Recruitment Scam: চাকরির ঘুষে গড়া ছয়তলা ভবন! ইডির হাতে চন্দ্রনাথ

ফিজিওথেরাপিস্টদের বক্তব্য, যদি কারও প্রশ্ন থাকে তবে সরাসরি একটি বিতর্ক সভা(Debate Session) আয়োজন করা হোক। সেটির লাইভ সম্প্রচার (Live Telecast) করা হবে। এমনকি IAP-এর সভাপতি ডা. সঞ্জীব কুমার ঝা নিজে উপস্থিত থেকে যুক্তি-প্রমাণ সহ বক্তব্য রাখতে প্রস্তুত। তাঁদের অভিযোগ, ফিজিওথেরাপিস্টদের মর্যাদা নিয়ে বারবার বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এই বিতর্কের সূত্রপাত একটি সরকারি সার্কুলার থেকে। সম্প্রতি ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস (Director General of Health Services – DGHS) নির্দেশ দেয়, ফিজিওথেরাপিস্টরা নামের আগে ‘ডাক্তার’ (Doctor)লিখতে পারবেন না। তবে সূত্রের খবর, সেই সার্কুলার প্রকাশের পরদিনই অর্থাৎ ১০ সেপ্টেম্বর তা প্রত্যাহার (Withdrawal of circular) করে DGHS। কিন্তু প্রত্যাহারের খবর সেভাবে প্রচার পায়নি। ফলে প্রশ্ন উঠছে, ইচ্ছাকৃতভাবে কি ফিজিওথেরাপিস্টদের নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে?

ফিজিওথেরাপিস্টদের বঙ্গীয় শাখার প্রাক্তন সম্পাদক ডা. অরূপকান্তি সাহা জানাচ্ছেন, ন্যাশনাল মেডিক্যাল কমিশন (National Medical Commission – NMC) অনেক আগে স্পষ্ট জানিয়েছিল, DGHS কোনওভাবে ফিজিওথেরাপিস্টদের বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না। সেই নির্দেশ মানতেই সার্কুলার প্রত্যাহার করা হয়েছে। তিনি বলেন, অভিধান অনুযায়ী “থেরাপি মানেই চিকিৎসা (Therapy means Treatment)।” সেক্ষেত্রে ফিজিওথেরাপিকে চিকিৎসার অংশ হিসেবেই দেখা উচিত।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

আরও যুক্তি দিয়ে ডা. সাহা বলেন, ফিজিওথেরাপিস্টরা নামের পর suffix হিসেবে ‘Physiotherapist’ লেখেন। ফলে রোগী সহজেই বুঝতে পারেন সংশ্লিষ্ট ব্যক্তি কোন ক্ষেত্রে বিশেষজ্ঞ। কিন্তু অনেক Pathologist (MD in Pathology) নামের পরে ‘প্যাথলজিস্ট’ লেখেন না। অথচ সাধারণ মানুষ প্রায়ই তাদের অন্য চিকিৎসকদের সঙ্গে গুলিয়ে ফেলেন। ফলে জনগণের স্বার্থে তাদেরও নামের পর ‘প্যাথলজিস্ট’ (Pathologist) লেখা উচিত।