Mimi Chakraborty: ‘নো কিসিং’ থেকে বিকিনি লুক! মিমির রূপে ঝড় নেটদুনিয়ায়

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: চুমু না, বরং সাহসী দৃশ্যে বাজিমাত! নায়িকা যিনি এতদিন ‘নো কিসিং পলিসি’তে অটল ছিলেন, সেই মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) হঠাৎই ধরা দিলেন একেবারে অন্য রূপে। মিমির বিকিনি পরা ছবি বুধবার সকাল থেকেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নীল আকাশ ও সমুদ্রের পটভূমিতে হাঁটু জলে দাঁড়িয়ে অভিনেত্রীর ঝলক দেখে শীতল সকালেও উত্তাপ ছড়াল নেটদুনিয়ায়।

আরও পড়ুন:NEET Counselling 2025: স্বপ্নপূরণের দোরগোড়ায় নিট পরীক্ষার্থীরা, শুরু কলেজ কাউন্সেলিং

“রক্তবীজ ২” (Raktabeej 2)-তে ছবিতে মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) দেখা যাবে দাপুটে পুলিশ অফিসারের চরিত্রে। এই চরিত্রে আগেও দর্শক মিমিকে যথেষ্ট পছন্দ করেছিলেন। এবার দ্বিতীয় পর্বে চরিত্রটি আরও অ্যাকশন-প্যাকড, আরও বেশি চমকে ভরা। জানা গিয়েছে, বেশিরভাগ স্টান্ট (stunt) নিজেই করেছেন মিমি। এমনকি শুটিং চলাকালীন পা কেটে রক্তারক্তি হলেও থামেননি। ব্যাঙ্ককে হয়েছিল সেই অ্যাকশন দৃশ্যের শুটিং। আর সেই শুটিংয়েরই এক অংশ হল এই ভাইরাল বিকিনি লুক। ভিজে চুল, সাহসী পোশাক, নিখুঁত ফিটনেস সব মিলিয়ে এই দৃশ্যের জন্য মিমিকে তুলনা করা হচ্ছে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গে।

মিমির (Mimi Chakraborty) এই রূপ দেখে নেটপাড়ায় কেউ লিখছেন, “আগুন!”, তো কেউ বলছেন, “চোখ ফেরানো যাচ্ছে না।” তবে চমক এখানেই শেষ নয়। ‘রক্তবীজ ২’ নিয়ে বাড়তি উন্মাদনার আর এক বড় কারণ এই ছবিতেই দীর্ঘদিন পরে এক ফ্রেমে ফিরছেন মিমি ও নুসরত জুটি। শোনা যাচ্ছে, পুজোর সময় ছবির প্রচারে হাতে হাত রেখে দেখা যাবে এই দুই বাস্তব জীবনের বান্ধবীকে। সব মিলিয়ে, এই পুজোয় ‘রক্তবীজ ২’ শুধু অ্যাকশনে নয়, গ্ল্যামারে, বন্ধুত্বে আর চমকে একাধিক মাত্রায় মন কাড়বে বলেই মনে করছে সিনেপ্রেমী মহল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT