CM Mamata Banerjee: স্বর্ণে খচিত ‘দিদি’! মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখখচিত কলম বাজারে, দাম শুনলে চমকে যাবেন

কলকাতা জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: একটা কলম (Gold Pen) কি শুধু লেখার জিনিস? নাকি তা হয়ে উঠতে পারে গর্ব, আবেগ আর ইতিহাসের সাক্ষ্যবহনকারী? ঠিক এমনই এক অভাবনীয় সংযোজন বাজারে আনল ‘লেভারি’ – একটি বিলাসবহুল কলম নির্মাতা সংস্থা। তাদের সাম্প্রতিকতম সৃষ্টি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) মুখখচিত সোনার কলম!

আরও পড়ুন: Thailand Cambodia Clash: যুদ্ধের ঢাকে কাঠি! দক্ষিণ-পূর্ব এশিয়ায় টানটান উত্তেজনা, থাই এফ-১৬-র বোমাবর্ষণে কাঁপল কম্বোডিয়া, নিহত অন্তত ১২

‘বাংলার গর্ব’ দিদিকে উৎসর্গ করেই এই বিশেষ সংস্করণ। মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) খোদাই করা প্রতিকৃতি ছাড়াও, কলমে রয়েছে তৃণমূল কংগ্রেসের (TMC) লোগো। স্বর্ণের গায়ে কালো কালি দিয়ে খোদাই করা মুখচ্ছবি যেন প্রাণ পাচ্ছে আলো-ছায়ার খেলায়। ফেসবুক এবং অন্যান্য ডিজিটাল মাধ্যমে ইতিমধ্যেই শুরু হয়েছে এই ঐতিহ্যবাহী কলমের বিক্রি। মূল্য ১৪৯৯ টাকা হলেও, মমতা অনুরাগীদের জন্য থাকছে বিশেষ ছাড়। মাত্র ৯৯৯ টাকাতেই পাওয়া যাবে এই অনন্য সংগ্রহযোগ্য বস্তু। সংস্থার দাবি, এটি “সত্যিকারের বাঙালির গর্বের কলম”। ‘লেভারি’ দীর্ঘদিন ধরেই স্বর্ণ, রত্ন আর মূল্যবান ধাতু দিয়ে সীমিত সংস্করণের বিলাসবহুল কলম তৈরি করে আসছে। নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুরের পর এবার বাংলার ‘দিদি’ মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) জায়গা পেলেন সেই মর্যাদার তালিকায়।

তবে প্রশ্ন উঠছে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে কি এই উদ্যোগের জন্য পূর্বানুমতি নেওয়া হয়েছে? এই নিয়ে বিতর্ক থাকলেও, বাজারে এই স্বর্ণখচিত স্মারক কলমের জনপ্রিয়তায় কিন্তু কোনও ভাঁটা পড়ছে না। সংস্থার দাবি অনুযায়ী, স্টকে রয়েছে মাত্র ৬টি। তাই যারা কিনতে চান, তাদের এখনই অনলাইনে বুকিং করে নেওয়ার পরামর্শ। কলম তো অনেকেই ব্যবহার করেন, কিন্তু মুখ্যমন্ত্রীর মুখখচিত সোনার কলম? তা তো আর রোজ রোজ আসে না! এখন প্রশ্ন, আপনি কি নিজের সংগ্রহে রাখবেন এই ‘গোল্ডেন গৌরব’?

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT