নিউজ পোল ব্যুরো: দক্ষিণবঙ্গজুড়ে শীতের আমেজ এখনও বেশ জোরালো (Weather Update)। ভোরবেলা ঘন কুয়াশা আর উত্তরের ঠান্ডা হাওয়ার দাপটে শীত যেন আরও তীব্র হয়ে উঠেছে। শুক্রবার সকাল থেকেই কলকাতা (Kolkata Weather Update) ও আশপাশের জেলাগুলিতে শীতের কামড় স্পষ্টভাবে অনুভূত হয়েছে (Weather Update)। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস (IMD) অনুযায়ী, আগামী কয়েক দিনে ধীরে ধীরে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবুও এখনই শীত বিদায় নেবে না বলেই জানিয়েছে আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department) সূত্রে জানা গিয়েছে, শুক্রবার কলকাতায় (Kolkata Weather Update ) সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১২.১ ডিগ্রি সেলসিয়াসে। যা এই সময়ের স্বাভাবিক তাপমাত্রার থেকে প্রায় ১.৮ ডিগ্রি সেলসিয়াস কম। অন্যদিকে, দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় ২.৮ ডিগ্রি সেলসিয়াস কম। ফলে সকাল ও সন্ধ্যায় ঠান্ডার অনুভূতি বেশ তীব্র থাকছে (Weather Update)।
আরও পড়ুন : CV Ananda Bose: পদ ছাড়লেন রাজ্যপাল সিবি আনন্দ বোস! প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর
শুধু কলকাতাতেই নয়, গোটা দক্ষিণবঙ্গ (South Bengal Weather Update ) জুড়েই শীতের প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ার মতো জেলাগুলিতেও পারদ অনেকটাই নেমে গেছে। বিশেষ করে ভোরবেলা ও রাতের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় অনেক জায়গায় যান চলাচলেও কিছুটা প্রভাব পড়ছে (Weather Update)। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরের দিক থেকে আসা ঠান্ডা ও শুষ্ক বাতাসের প্রভাবেই এই তাপমাত্রা পতন (Winter Temperature Drop) দেখা যাচ্ছে। তবে ধীরে ধীরে বাতাসের গতিপথে পরিবর্তন হলে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবুও সকালের দিকে শীতের দাপট আগামী কয়েকদিন বজায় থাকার সম্ভাবনা রয়েছে (Weather Update)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole
এদিকে উত্তরবঙ্গেও (North Bengal Weather Update) শীতের তীব্রতা কমেনি। দার্জিলিং (Darjeeling Temperature) সহ পাহাড়ি এলাকাগুলিতে প্রতিদিনই তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যাচ্ছে। ফলে সেখানে বেড়াতে যাওয়া পর্যটকেরা প্রকৃত শীতের স্বাদ উপভোগ করছেন (Weather Update)। পাহাড়ি শহরগুলিতে সকাল ও সন্ধ্যায় কনকনে ঠান্ডা পড়ায় পর্যটকদের গরম পোশাক ছাড়া বেরোনো কঠিন হয়ে পড়ছে। সব মিলিয়ে বসন্তের শুরু হলেও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ—দু’জায়গাতেই শীতের আমেজ এখনও বেশ জোরালো। যদিও আবহাওয়া দফতর ইঙ্গিত দিয়েছে, ধীরে ধীরে পারদ ঊর্ধ্বমুখী হতে পারে, তবুও আপাতত শীতের বিদায় নিতে আরও কিছুটা সময় লাগবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা (Weather Update)।
