শ্রীরামপুরের সভা থেকে মমতার হুঁশিয়ারি, ‘আঘাত করলে প্রত্যাঘাত করতে পারি’

breakingnews কলকাতা রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: হাইকোর্টের অনুমতি নিয়ে শনিবার হুগলির শ্রীরামপুর কোর্ট ময়দানে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশ অনুযায়ী বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত সভা এবং সর্বাধিক ১,০০০ জনের উপস্থিতির অনুমতি ছিল।

সভা থেকে একাধিক রাজনৈতিক ইস্যুতে সরব হন তৃণমূল নেত্রী। বিশেষ করে SIR প্রসঙ্গে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। তাঁর দাবি, এই প্রক্রিয়ায় বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। হকার উচ্ছেদ, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে নতুন শর্ত এবং পুলিশি ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মমতা।

আরও দেখুন:-SIR-এ বড় বদল! সশরীরে শুনানি তুলে নিল নির্বাচন কমিশন

বক্তব্যে রাজনৈতিক প্রতিপক্ষকে নিশানা করে তিনি বলেন, “আমায় আঘাত করলে প্রত্যাঘাত করতে পারি।” একইসঙ্গে কর্মী-সমর্থকদের ভয় না পেয়ে মানুষের পাশে থাকার এবং আন্দোলনে সামিল হওয়ার বার্তা দেন তিনি।

নির্বাচনের ফল নিয়েও প্রশ্ন তোলেন মমতা। তাঁর অভিযোগ, তাঁদের দলকে জোর করে হারানো হয়েছে এবং ভোট গণনা ও ইভিএম নিয়ে একাধিক অনিয়ম হয়েছে। যদিও এই দাবিগুলি নিয়ে তিনি কোনও নির্দিষ্ট প্রমাণ প্রকাশ করেননি। এদিনের সভা থেকে আগামী ৩০ সেপ্টেম্বর বৈঠকের কথাও জানান মমতা।