নিউজ পোল ব্যুরো: এশিয়া কাপ (Asia Cup 2025) আয়োজন ঘিরে চলা জট অবশেষে কাটার সম্ভাবনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা। সেখানেই অংশ নিতে রাজি হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। তবে কোনও কর্তা সরাসরি বাংলাদেশে যাচ্ছেন না। ভিডিও কনফারেন্সের মাধ্যমেই বৈঠকে যোগ দেবেন বিসিসিআইয়ের প্রতিনিধি রাজীব শুক্ল।
আরও পড়ুন: Rishabh Pant: ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন আহত পন্থ, ৬ সপ্তাহ মাঠের বাইরে
প্রথমবারের জন্য ঢাকায় এত বড় মাপের এসিসি বৈঠক আয়োজিত হচ্ছে। আয়োজক দেশের পক্ষ থেকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, “এটা এসিসি-র আনুষ্ঠানিক সভা। আমরা শুধুমাত্র আয়োজনের দায়িত্ব নিয়েছি। কোন দেশ সরাসরি প্রতিনিধি পাঠাচ্ছে আর কোন দেশ ভার্চুয়ালি যোগ দিচ্ছে, তা এসিসি-র সিদ্ধান্ত।”
এবারের এশিয়া কাপ (Asia Cup 2025) আয়োজনের দায়িত্ব রয়েছে ভারতের হাতে। তবে ভারত-পাক উত্তেজনাকর পরিস্থিতির কথা মাথায় রেখে সংযুক্ত আরব আমিরশাহিতে ম্যাচগুলি আয়োজনের সম্ভাবনা প্রবল। এই সিদ্ধান্ত নিয়েই বৈঠকে চূড়ান্ত আলোচনা হবে।
ঢাকাতে প্রতিনিধি না পাঠানোর বিষয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে আফগানিস্তান ও ওমান বোর্ড। যদিও তারা প্রতিনিধি পাঠাচ্ছে ঢাকায়। নেপালও ভারতের মতো অনলাইনে যোগ দেবে। শ্রীলঙ্কা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। ইতিমধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ড ও এসিসি প্রধান মহসিন নকভি ঢাকায় পৌঁছেছেন। বুধবার রাতে বিসিবি কর্তা নিজামুদ্দিন চৌধুরীর সঙ্গে এক নৈশভোজে যোগ দেন তিনি।
নিউজ পোল বাংলা ইউটিউব চ্যানেলের লিংক: https://youtube.com/@thenewspole?si=h72WZc78JgvKJF47
বৃহস্পতিবার এবং শুক্রবার ঢাকার এক পাঁচতারা হোটেলে মূল সভা অনুষ্ঠিত হবে। বৈঠকের চূড়ান্ত করা হবে এশিয়া কাপের (Asia Cup 2025) সূচি ও ভেন্যু। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে যে বৈঠক।
