Indonesia Bali: ‘ভালোবাসার স্বর্গ না কি সম্পর্ক ভাঙার অভিশপ্ত দ্বীপ?’ – বালি সফরে প্রেমিক যুগলের ভাঙনের রহস্য

অফবিট আন্তর্জাতিক দেশ লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: ভালোবাসার টানে অনেকেই ছুটে যান বিশ্বের রোম্যান্টিকতম জায়গাগুলিতে (Romantic Place)। সমুদ্র, সূর্যাস্ত আর হাতের মুঠোয় প্রিয়জন—এই তিনে যদি সম্পর্কের রসায়ন গাঢ় না হয়, তবে আর কবে হবে? আর এমন রোম্যান্টিক ডেস্টিনেশন (Romantic Destination) মানেই যে নামটা অনেকের তালিকায় প্রথম আসে, সেটা হল বালি, ইন্দোনেশিয়া (Indonesia Bali)। কিন্তু জানেন কি, এই স্বপ্নের জায়গাটিই আজকাল ইন্টারনেটে পরিচিত ‘ব্রেকআপ আইল্যান্ড’ নামে?

আরও পড়ুন: Mimi Chakraborty: ‘নো কিসিং’ থেকে বিকিনি লুক! মিমির রূপে ঝড় নেটদুনিয়ায়

সম্প্রতি এক পডকাস্টে ভাইরাল হওয়া একটি আলোচনায় উঠে এসেছে চমকপ্রদ এক তথ্য—যদি আপনি অবিবাহিত সঙ্গীর সঙ্গে বালি (Indonesia Bali) যান, তাহলে নাকি ছ’মাসের মধ্যেই সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রায় অবধারিত! হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য লাগলেও, বহু পর্যটকের অভিজ্ঞতা বলছে এক কথায় ‘এটা সত্যি!’ একজন মন্তব্য করেছেন, “আমি আমার প্রেমিকের সঙ্গে বালি গিয়েছিলাম। ঠিক ছ’মাসের মাথায় আমরা আলাদা হয়ে যাই।” অন্য এক নেটিজেন জানান, “আমরা বালিতে (Indonesia Bali) হানিমুনে যাই। ছ’মাসের মধ্যেই বিবাহবিচ্ছেদ। তবে ওখানেই আমার ভবিষ্যতের সঙ্গীর সঙ্গে পরিচয় ঘটে।” বিশ্বাস না-হওয়াটাই স্বাভাবিক। কিন্তু এই ‘ব্রেকআপ অভিশাপ’-এর পেছনে রয়েছে একটি শতাব্দী প্রাচীন কিংবদন্তি।

শোনা যায়, ষোড়শ শতকে এক জাভানিজ রাজপুত্র এবং রাজকুমারী প্রেমে পড়েন। তারা একসঙ্গে সময় কাটাতে যান বালির তানহা লট মন্দির—সমুদ্রবেষ্টিত এক অপূর্ব স্থানে। কিন্তু সেখানে গিয়ে রাজপুত্র প্রেম ভেঙে চলে যান, আর রাজকুমারী হয়ে পড়েন একা ও বিপর্যস্ত। সেই ভাঙা হৃদয় থেকেই নাকি তিনি অভিশাপ দেন, যে কোনো অবিবাহিত যুগল যদি এখানে আসে, তাদের সম্পর্ক ছয় মাসে ভেঙে যাবে।” এই অভিশাপের ‘সত্যতা’ ঘিরে যদিও বিতর্ক রয়েছে, তবে ইন্টারনেটে অনেকেই বাস্তব অভিজ্ঞতা দিয়ে তাতে যেন শিলমোহর দিচ্ছেন। তবে এটাও ঠিক যেখানে ভাঙন, সেখানে নতুন কিছু শুরু হওয়ার সম্ভাবনাও থাকে। তাই বালিকে ‘অভিশপ্ত’ বলার আগে একবার ভাবুন, হতে পারে ওখানেই আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় অপেক্ষা করে আছে! তাহলে আপনি কী বলবেন? বালি যাবেন প্রেম নিয়ে, না সাবধান হয়ে?

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT