EPFO-র নিয়মে বড় বদল, এবার আরও বেশি টাকা তোলা যাবে প্রভিডেন্ট ফান্ড থেকে, তাও কারণ না দেখিয়েই!

দেশ

নিউজ পোল ব্যুরো: প্রভিডেন্ট ফান্ড (PF) তহবিল থেকে টাকা তোলার ক্ষেত্রে বড়সড় নিয়ম পরিবর্তন করল Employees’ Provident Fund Organisation (EPFO)। এতদিন পর্যন্ত শুধুমাত্র নিজের জমাকৃত অর্থের নির্দিষ্ট একটি অংশই তুলতে পারতেন বেসরকারি চাকরিজীবীরা। এবার থেকে সেই নিয়মে এসেছে যুগান্তকারী পরিবর্তন। এখন PF তহবিল থেকে শুধুমাত্র নিজের টাকাই নয়, নিয়োগকারীর (employer) জমা করা টাকারও একটি নির্দিষ্ট অংশ তুলতে পারবেন কর্মীরা। তবে, পেনশন ফান্ডের অংশে কোনও পরিবর্তন আনা হয়নি।

আরও পড়ুন: Maoists: বিজেপি কর্মীর রক্তে রাঙা বিজাপুর, ‘চরের তকমায়’ মাওবাদী দমন না প্রতিশোধ?

প্রতিমাসে কর্মীদের বেতন থেকে একটি নির্দিষ্ট অংশ PF-এ জমা পড়ে। একইসঙ্গে, কোম্পানির তরফ থেকেও PF-এ কিছু টাকা জমা দেওয়া হয়, যার মধ্যে ৮.৩৩ শতাংশ যায় পেনশন ফান্ডে এবং বাকি ৩.৬৭ শতাংশ যায় PF তহবিলে। এতদিন কর্মীরা শুধুমাত্র নিজেদের জমা করা টাকার ৭৫ শতাংশ পর্যন্ত তুলতে পারতেন, তাও বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা, চিকিৎসা, বিবাহ বা অন্যান্য নির্দিষ্ট কারণ দেখিয়ে। এখন থেকে এই সীমাবদ্ধতা থাকছে না।

EPFO-র নতুন নিয়ম অনুযায়ী, কর্মীরা নিজেদের জমানো টাকার পাশাপাশি নিয়োগকারীর PF অংশের ৩.৬৭ শতাংশ অর্থও তুলতে পারবেন। অর্থাৎ এখন থেকে PF-এর মোট পরিমাণের বড় একটি অংশ সহজেই তোলা যাবে, কোনও কারণ না দেখিয়েও। EPFO অ্যাপ বা অনলাইন পোর্টালের মাধ্যমে কয়েক দিনের মধ্যেই টাকা পাওয়া যাবে অ্যাকাউন্টে।

এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি উপকৃত হবেন দেশের কোটি কোটি বেসরকারি কর্মচারী, যারা অনেক সময় হঠাৎ অর্থসঙ্কটে পড়েন, কিন্তু PF-এর জমানো টাকা তুলতে সমস্যায় পড়েন কারণ দেখানোর বাধ্যবাধকতায়। কোভিড পরিস্থিতির সময় যেমন PF তোলা সহজ করা হয়েছিল, তেমনি এবার আরও এক ধাপ এগিয়ে গেল। নতুন নিয়মগুলি কার্যকর হলে কর্মীদের হাতে জরুরি মুহূর্তে আরও বেশি অর্থের জোগান থাকবে। আর এই সিদ্ধান্ত নিঃসন্দেহে বেসরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় স্বস্তির খবর।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole