West Bengal Assembly Election: ভোটের মুখে অস্বস্তিতে বিজেপি! শুভেন্দু ঘনিষ্ঠ নেতার ‘অশালীন’ চ্যাট ভাইরাল হতেই শোরগোল

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: আগামী বৃহস্পতিবার, ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) অনুষ্ঠিত হতে চলেছে। এই পর্যায়ে উত্তরবঙ্গ-সহ মোট ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। এই তালিকায় রয়েছে বহুল আলোচিত এবং রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম কেন্দ্রও। ঠিক ভোটের আগমুহূর্তে নন্দীগ্রামকে (Nandigram) ঘিরে নতুন বিতর্কে উত্তাল রাজনৈতিক মহল।

অভিযোগ উঠেছে, বিজেপির এক স্থানীয় নেতার সঙ্গে এক মহিলার অশালীন কথোপকথনের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি প্রলয় পাল, যিনি শাসক-বিরোধী রাজনীতিতে সক্রিয় এবং শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ঘনিষ্ঠ বলেই পরিচিত। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একদিকে তিনি ফোনে ওই মহিলার সঙ্গে কথা বলছেন, অন্যদিকে চ্যাটবক্সে আপত্তিকর ছবি ও বার্তা আদানপ্রদান করছেন বলে দাবি করা হচ্ছে। যদিও এই ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

আরও পড়ুন: Liquor Shop: ভরসন্ধেয় ‘শুকনো’ রাজ্য! দোকান বন্ধ হতেই কাউন্টারগুলোর সামনে ভিড় ও হাহাকার

এই ঘটনার জেরে জেলা জুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই বিষয়টিকে নিন্দনীয় বলে মন্তব্য করেছেন এবং রাজনৈতিক শালীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, বিজেপির পক্ষ (West Bengal Assembly Election) থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। দলের দাবি, ভোটের ঠিক আগে তাদের ভাবমূর্তি নষ্ট করতেই এই ধরনের ভুয়ো প্রচার চালানো হচ্ছে।

রাজ্য তৃণমূল কংগ্রেসের এক মুখপাত্র এ বিষয়ে কড়া ভাষায় সমালোচনা করে বলেছেন, এই ঘটনা বিজেপির নারীবিদ্বেষী মানসিকতারই প্রমাণ। তিনি আরও দাবি করেন, এ ধরনের আচরণের উপযুক্ত জবাব ভোটাররাই ব্যালট বাক্সে দেবেন। অভিযুক্ত নেতা প্রলয় পাল নিজেও সমস্ত অভিযোগ খারিজ করে জানিয়েছেন, এটি তাঁর বিরুদ্ধে চক্রান্ত এবং ইচ্ছাকৃতভাবে বদনাম করার চেষ্টা চলছে। সব মিলিয়ে, ভোটের ঠিক আগে এই ঘটনাকে ঘিরে নন্দীগ্রামের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole