Weather Update : দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে নাভিশ্বাস বঙ্গবাসীর, শেষ সপ্তাহে কি দেখা মিলবে বৃষ্টির?

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: বৈশাখের শুরুতেই রাজ্যের আবহাওয়া যেন নতুন রূপ দেখাতে শুরু করেছে। বিশেষ করে দক্ষিণবঙ্গে (South Bengal Weather Update ) ক্রমেই চড়ছে পারদ, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভ্যাপসা গরমের অস্বস্তি (Weather Update)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (IMD) বলছে, আগামী কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় তাপমাত্রা আরও বাড়বে এবং ‘হট অ্যান্ড হিউমিড কন্ডিশন’ পরিস্থিতি বজায় থাকবে (Weather Update)। ফলে দিনের বেলায় বাইরে বেরোনোই এখন বেশ কষ্টকর হয়ে উঠছে সাধারণ মানুষের জন্য। যদিও তীব্র গরমের মাঝেও স্বস্তির ইঙ্গিত মিলছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনায়। আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার এবং বুধবার গরম আরও বাড়বে এবং আর্দ্রতার কারণে অস্বস্তি চরমে পৌঁছাতে পারে।

আরও পড়ুন: Dev Roadshow : আলিপুরদুয়ারে মাঝপথে থামল দেবের প্রচার! নিরাপত্তা ঘাটতির অভিযোগে কমিশনের বিরুদ্ধে তোপ তৃণমূল

ইতিমধ্যেই কলকাতা-সহ একাধিক জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পেরিয়ে গিয়েছে (Weather Update)। কিছু কিছু পশ্চিমাঞ্চলীয় জেলায় তা ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে। আবহাওয়া দফতরের মতে, আগামী পাঁচ দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে (Weather Update)। এরপর দু’দিন তাপমাত্রা স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে গরমের তীব্রতা এবং অস্বস্তি সবচেয়ে বেশি থাকবে বলে পূর্বাভাস। এর মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে গরমজনিত সতর্কতাও জারি করা হয়েছে। তবে সপ্তাহের শেষের দিকে আবহাওয়ায় কিছুটা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বৃহস্পতিবার এবং শুক্রবার পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে, যা সাময়িক স্বস্তি দিতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

অন্যদিকে, উত্তরবঙ্গে (North Bengal Weather Update) পরিস্থিতি একেবারেই ভিন্ন। সেখানে ঝড়-বৃষ্টির দাপট অব্যাহত রয়েছে (Weather Update)। বিশেষ করে দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। তবে আজকের পর থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। চলতি সপ্তাহে উত্তরবঙ্গের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর(Weather Update)।