Dev Roadshow : আলিপুরদুয়ারে মাঝপথে থামল দেবের প্রচার! নিরাপত্তা ঘাটতির অভিযোগে কমিশনের বিরুদ্ধে তোপ তৃণমূল

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: শুরু হয়ে গিয়েছে ভোটের কাউন্টডাউন। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা, তারপরই রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন (WB Election 2026) । সেই আবহে জোরকদমে প্রচার চালাচ্ছে সব রাজনৈতিক দল। তবে প্রচারে নেমে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হল তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ ও অভিনেতা দেবকে (Dev)। সোমবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে তৃণমূল প্রার্থী সুমন কাঞ্জিলালের সমর্থনে বিশাল রোড শো করার কথা ছিল দেবের (Dev Roadshow)। পরিকল্পনা অনুযায়ী প্যারেড গ্রাউন্ড থেকে শুরু হয়ে চৌপথি পর্যন্ত যাওয়ার কথা ছিল এই রোড শো (Dev Roadshow)। দেবকে (Dev) একঝলক দেখতে সকাল থেকেই রাস্তায় ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ। শহরের নানা প্রান্ত থেকে ভিড় এসে মিশে যায় মূল সড়কে। কেউ বাড়ির ছাদে, কেউ দোকানের ওপর, আবার কেউ গাছের ডালেও উঠে অপেক্ষা করছিলেন প্রিয় তারকার দেখা পাওয়ার আশায়।

আরও পড়ুন: WB Election 2026 : ভোটের আগে ৮০০ তৃণমূল কর্মী গ্রেফতারির আশঙ্কা! হাইকোর্টে কমিশনের বিরুদ্ধে দ্বারস্থ শাসকদল

রোড শো শুরু হলেও খুব বেশি দূর এগোতে পারেননি দেব (Dev Roadshow)। বি এফ রোডে পৌঁছনোর পরই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। অতিরিক্ত ভিড় এবং নিরাপত্তার অভাবের কারণে মাঝপথ থেকেই রোড শো বন্ধ করে ফিরে যেতে বাধ্য হন তিনি। শেষ পর্যন্ত আলিপুরদুয়ারের মহাকালধাম এলাকায় প্রচার থামিয়ে দেন তৃণমূলের এই তারকা মুখ। এই ঘটনার পরেই সরব হয়েছেন তৃণমূল নেতৃত্ব। প্রার্থী সুমন কাঞ্জিলাল অভিযোগ করেছেন, একজন জনপ্রিয় সেলিব্রিটির জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন। তার দাবি, পরিকল্পনা অনুযায়ী নিরাপত্তা থাকলে এই পরিস্থিতি তৈরি হতো না। এমনকি তিনি ইঙ্গিত দেন, এর পেছনে কোনও চক্রান্তও থাকতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

তৃণমূল নেতা মৃদুল গোস্বামীও একই সুরে কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, দীর্ঘক্ষণ অপেক্ষা করেও দেবকে কাছ থেকে দেখতে না পেয়ে হতাশা প্রকাশ করেছেন স্থানীয় মানুষজন ও অনুরাগীরা। তবে হতাশার মাঝেও আশার কথা শুনিয়েছেন সুমন কাঞ্জিলাল। তিনি জানিয়েছেন, ভোটের ফল ঘোষণার পর আবারও দেবকে আলিপুরদুয়ারে নিয়ে আসা হবে এবং তখন পূর্ণাঙ্গ রোড শো করা হবে (Dev Roadshow)। তার এই বক্তব্যে স্পষ্ট, নির্বাচনী ফলাফল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী তৃণমূল শিবির।