‘সমাজবিরোধীদের নিয়ে রাজনীতি’, তৃণমূলকে তীব্র আক্রমণ দিলীপ ঘোষের

breakingnews জেলা রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: মন্ত্রী হওয়ার পর প্রথমবার কোচবিহারে এসে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। রবিবার সাগরদিঘির পাশে ‘চায়ে পে চর্চা’ অনুষ্ঠানে যোগ দিয়ে একাধিক রাজনৈতিক ইস্যুতে সরব হন তিনি।

তৃণমূলকে নিশানা করে দিলীপ ঘোষ বলেন, “সমাজবিরোধীদের নিয়ে এতদিন রাজনীতি করত তৃণমূল কংগ্রেস। মানুষ সুযোগ পেতেই তাদের হারিয়ে দিয়েছে। এখনও সমাজবিরোধীদের নিয়ে চলার চেষ্টা করছে। তাই আইন আইনের মতো কাজ করছে।”

পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন দিলীপ। প্রতীক হারানোর পর মমতার সুপ্রিম কোর্টে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী ভেগে যাচ্ছে তাঁকে ছেড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাকি জীবন আদালতে গিয়ে কাটবে। হাইকোর্টে যাক, সুপ্রিম কোর্টে যাক, কেউ মানা করেনি তাঁকে।”

আরও দেখুন:-বঙ্গে ফের দুর্যোগের চোখরাঙানি, কলকাতা-সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টি, কী বলছে হাওয়া অফিস?

পঞ্চায়েতের কাজ ও দুর্নীতি নিয়েও কড়া বার্তা দিয়েছেন তিনি। কোচবিহার ও আলিপুরদুয়ারের প্রায় *৬৫০ জন আধিকারিককে* নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন মন্ত্রী। সমস্ত গ্রাম পঞ্চায়েতের অডিট খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। অনিয়ম ধরা পড়লে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ।

উপনির্বাচন নিয়েও বিরোধীদের নিশানা করে তাঁর বার্তা, শুধু অভিযোগ নয়, “ময়দানে লড়তে হয়।” পাশাপাশি রাহুল গান্ধীকে বাংলায় এসে প্রচারে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।