Liquor Shop: ভরসন্ধেয় ‘শুকনো’ রাজ্য! দোকান বন্ধ হতেই কাউন্টারগুলোর সামনে ভিড় ও হাহাকার

রাজ্য

নিউজ পোল ব্যুরো: ভোটের আবহে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ইলেকশন কমিশন। প্রথম দফার ভোট কলকাতায় না থাকলেও সোমবার থেকেই শহরে কার্যকর করা হয়েছে ‘ড্রাই ডে’ (Liquor Shop)। ফলে মদের দোকানের পাশাপাশি হোটেল, রেস্তোরাঁ, বার ও ক্লাব সব জায়গাতেই মদ বিক্রি, পরিবেশন এবং সরবরাহ সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

প্রথমে বিষয়টি (Liquor Shop) নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। কারণ, যেসব জেলায় প্রথম দফায় ভোট রয়েছে, সেখানে আগেই আবগারি দফতর রাত ৯টা থেকে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু কলকাতায় ভোট না থাকা সত্ত্বেও হঠাৎ করে একই ধরনের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় নানা প্রশ্ন উঠতে শুরু করে। পরে স্পষ্ট হয়, নির্বাচন কমিশনের (Election Commission) নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: Nusrat Jahan: গম পাচার মামলায় নতুন মোড়, জিজ্ঞাসাবাদের জন্য নুসরতকে ডাকল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

মূলত, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ ও অবাধ ভোটগ্রহণ নিশ্চিত করতে একাধিক কঠোর পদক্ষেপ নিচ্ছে কমিশন। তারই অংশ হিসেবে প্রতিটি দফার ভোটের আগে অন্তত ৪৮ ঘণ্টা ‘ড্রাই ডে’ পালন বাধ্যতামূলক করা হয়েছে। এই সময়ের মধ্যে কোনও লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানই মদ বিক্রি বা পরিবেশন করতে পারবে না।

রাজ্যে ভোটগ্রহণ নির্ধারিত হয়েছে ২৩ ও ২৯ এপ্রিল। ভোটের ফল প্রকাশ হবে ৪ মে। প্রতিটি দফার আগে ও ভোট চলাকালীন সময় যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে এবং কোনও রকম অশান্তি বা প্রভাব খাটানো না হয়, সেই লক্ষ্যেই এই কড়া নিয়ম চালু (Liquor Shop) করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। ফলে ভোটের দিনগুলি ঘিরে রাজ্যে মদ বিক্রির ওপর নজরদারি আরও জোরদার করা হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole