নিউজ পোল ব্যুরো: রাজ্যজুড়ে শীতের দাপট ক্রমশ বাড়ছে। উত্তুরে হাওয়ার প্রবাহে কাঁপছে উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতল—দক্ষিণবঙ্গেও তাপমাত্রার গ্রাফ ধারাবাহিক ভাবে নামছে(Weather Update)। আলিপুর আবহাওয়া দফতর (IMD Forecast) জানিয়েছে, আপাতত বড় ধরনের তাপমাত্রার ওঠানামা হবে না। তবে আগামী সপ্তাহে রাজ্যের বিভিন্ন প্রান্তে পারদ আরও কিছুটা নামতে পারে। উত্তুরে হাওয়ার জোরে উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের দাপট সবচেয়ে বেশি। পার্বত্য অঞ্চল—বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং—এ তাপমাত্রা ইতিমধ্যেই ৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে গিয়েছে। আগামী সাত দিন এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৪–৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর (North Bengal Cold Wave)। সমতল উত্তরবঙ্গ—কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরেও রাতের দিকে ভালোই ঠান্ডা অনুভূত হচ্ছে (Weather Update)।
আরও পড়ুন : Delhi Pollution : দিল্লিতে কয়লার তন্দুরে নিষেধাজ্ঞা, খাঁটি তন্দুরি স্বাদ কি তবে ইতিহাস?
অন্যদিকে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতেও শীতের পারদ ক্রমে নামছে (South Bengal Weather)। গত কয়েক দিন ধরে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে থাকছে। পশ্চিমের জেলাগুলিতে পারদ ১০–১১ ডিগ্রি সেলসিয়াসে নেমে ঠান্ডার তীব্রতা আরও বাড়িয়েছে (Temperature Drop)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী কয়েক দিনে রাজ্যের রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা কিছুটা নীচে থাকবে। কিছু কিছু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা আরও ১–২ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। শীতের সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলায় কুয়াশার দাপটও দেখা দেবে বলে ইঙ্গিত। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই ভোরের দিকে হালকা কুয়াশা থাকবে (Fog Alert)। দু-এক জায়গায় দৃশ্যমানতা কমে যেতে পারে, যদিও ঘন কুয়াশার কোনও সতর্কবার্তা নেই।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
উপকূলীয় জেলাগুলিতে—বিশেষত পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়—শিশিরপাত ও সকালের দিকে হালকা ধোঁয়াশা দেখা দিতে পারে। তবে আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। গোটা রাজ্যেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে (Weather Update)। উত্তর ও দক্ষিণ—দুই বঙ্গেই শীত এখন তুঙ্গে। তীব্র উত্তুরে হাওয়া, শিশিরপাত, সকালের কুয়াশা এবং তাপমাত্রার ধারাবাহিক পতনে শীতপ্রেমীদের খুশির জোয়ার, তবে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলছে আলিপুর আবহাওয়া দফতর।
