Saturday Rashifal: গ্রহ-নক্ষত্রের ফেরে আজ ব্যবসায় বিপর্যয় যোগ! প্রেমে অস্থিরতা, সতর্কতার বার্তা এই রাশির জাতকদের

রাশিফল

নিউজ পোল ব্যুরো: মানুষ জীবনে সুখবর পেলে উচ্ছ্বসিত হয়, আবার সমস্যার মুখোমুখি হলে মন খারাপও করে। প্রতিদিনের মতোই জীবন এগোয় কখনও আনন্দে, কখনও চ্যালেঞ্জের মুখে পড়ে। তবে জ্যোতিষশাস্ত্র (Saturday Rashifal) আমাদের আগাম কিছু ইঙ্গিত দেয়, যা আগে থেকে জানলে অনেক জটিল পরিস্থিতি সামলে নেওয়া সহজ হয়ে যায়। দেখে নিন (Saturday Rashifal) আজকের দিনটি কোন কোন (Saturday Rashifal) রাশির জন্য শুভ, আর কারা বাড়তি সতর্ক থাকবেন।

আরও পড়ুন: Friday Horoscope: শুক্রবার ‘সুনফা যোগ’ ও ‘ধন যোগ’! লক্ষ্মী-বিষ্ণুর কৃপায় এই ৪ রাশির জীবনে সাফল্য ও সমৃদ্ধি নিশ্চিত

মেষ: ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অশান্তি তৈরি হলে পরিবারের সঙ্গে খোলাখুলি কথা বলুন। আর্থিক দিক থেকে পরিকল্পনা জরুরি, নইলে অপ্রত্যাশিত সমস্যায় পড়তে পারেন। বিনিয়োগের জন্য সময় মোটামুটি অনুকূল। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ালে উপকার পাবেন। শিক্ষার্থীরা কিছু বাধার মুখে পড়তে পারেন।

বৃষ: পরিচিত মানুষের প্রতি অকারণে সন্দেহ করবেন না। সম্পত্তি বা রিয়েল এস্টেট সংক্রান্ত কাজে লাভ হতে পারে। ব্যস্ততার মাঝে কিছুটা বিশ্রাম নিলে মানসিক চাপ কমবে। দীর্ঘ রেলযাত্রার পরিকল্পনা সফল হতে পারে।

মিথুন: চাকরি পরিবর্তনের ইচ্ছা মাথা চাড়া দিতে পারে। ভবিষ্যৎ নিয়ে অযথা দুশ্চিন্তা করবেন না। স্বাস্থ্যের দিকে নজর দিন। পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলতে ধৈর্য প্রয়োজন।

কর্কট: কর্মক্ষেত্রে সমস্যার উদ্ভব হলে আলোচনা করে সমাধান করুন। শিক্ষার্থীদের জন্য দিন অত্যন্ত শুভ। ব্যবসায়ীদের আয় বাড়ার যোগ আছে। মানসিক ক্লান্তি দূর করতে বিশ্রাম নিন।

সিংহ: কাজ ফেলে রাখলে বিপদ হতে পারে। নির্দিষ্ট সময়ে দায়িত্ব সম্পন্ন করুন। পরিবারের পুরনো সমস্যা মিটে গিয়ে স্বস্তি মিলতে পারে।

কন্যা: পরিবারে কারও সঙ্গে মতবিরোধ বাড়তে পারে। সম্পত্তি কেনাবেচায় লাভ হতে পারে। তবে ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো নয় আর্থিক চাপ বাড়তে পারে।

তুলা: সামগ্রিকভাবে দিন শুভ। শারীরিক অস্বস্তি দেখা দিতে পারে। লটারি বা সৌভাগ্য থেকে অর্থলাভের সম্ভাবনা রয়েছে। তবে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা জরুরি।

বৃশ্চিক: সুসংবাদ পাওয়ার সম্ভাবনা আছে। বিবাহযোগ্যদের বিয়ের উপযুক্ত সময়। আর্থিক সমস্যা কমে যেতে পারে। পরিবারে সময় দিন ও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন।

ধনু: বাড়ির মেরামতির কাজ সম্পন্ন করতে পারেন। চাকরিক্ষেত্রে কিছু সমস্যার দেখা মিলতে পারে। আর্থিক চাপ বাড়তে পারে। ব্যক্তিগত সমস্যা পরিবারে আলোচনা করে মেটান।

মকর: বিবাহযোগ্য সন্তানের বিয়ের সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত ব্যস্ততা থেকে বিশ্রাম নিন। সন্তানের প্রতি নজর দিন। স্বাস্থ্য পরীক্ষা করানো প্রয়োজন হতে পারে। আকস্মিক কোনো স্বপ্নপূরণ হতে পারে।

কুম্ভ: কর্মক্ষেত্রে সহকর্মীর দ্বারা অসুবিধায় পড়ার সম্ভাবনা আছে সতর্ক থাকুন। ভ্রমণের পরিকল্পনা শুভ। পুরনো পাওনা অর্থ ফেরত পেতে পারেন।

মীন: একাগ্রতার ফলস্বরূপ প্রশংসা বা পুরস্কার পাবেন। শিক্ষার্থীদের জন্য দিন খুব শুভ। লটারি বা ভাগ্যযোগে অর্থলাভ হতে পারে। বিদেশযাত্রার সুযোগ আসতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole