নিউজ পোল ব্যুরো: বারবার মাতৃত্বের জল্পনায় ঘেরা সোনাক্ষী সিন্হা (Sonakshi Sinha) কখনও সোশ্যাল মিডিয়ার ইঙ্গিত, কখনও প্রকাশ্যে উপস্থিতির ভঙ্গিমা, সবকিছু নিয়েই অনুরাগীদের মধ্যে কৌতূহল থামছেই না। এই গুঞ্জনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রসিকতাও করেছেন তিনি ও তাঁর সঙ্গী জ়াহির ইকবাল। তবে এ বার সেই চর্চার মাঝেই মুখ খুললেন সোনাক্ষীর মা পুনম সিন্হা। তাঁর মন্তব্যে কি সত্যিই লুকিয়ে রয়েছে ‘খুশির খবর’-এর আভাস, নাকি সবটাই নিছক জল্পনা— সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভক্তমহলে, আরও একবার বাড়িয়ে দিচ্ছে কৌতূহলের
আরও পড়ুন:Abhishek Banerjee:‘টাকা নিয়ে দলকে দুর্বল করলে রেয়াত নয়’, রায়না থেকে কড়া হুঁশিয়ারি অভিষেকের!
২০২৫ সালের ২৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী সিন্হা ও জ়াহির ইকবাল। বিয়ের অল্প কিছু দিনের মধ্যেই ছড়িয়ে পড়ে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা, যা নিয়ে নেটমাধ্যমে শুরু হয় জোর আলোচনা। নিজের শারীরিক গঠনের সামান্য পরিবর্তনের কারণেই এই গুঞ্জন তৈরি হয়েছে বলে স্পষ্ট করেছিলেন সোনাক্ষী (Sonakshi Sinha) নিজেই। রসিকতার সুরে তিনি বলেছিলেন, “আমি অন্তঃসত্ত্বা নই, আসলে একটু মোটা হয়ে গিয়েছি।” এরপরও একাধিক বার এই একই জল্পনা সামনে এসেছে, আর প্রতিবারই হাসিমুখে তা উড়িয়ে দিয়েছেন তিনি ও জ়াহির।
তবে সাম্প্রতিক সময়ে এই চর্চা নতুন মাত্রা পায়, যখন এক সাক্ষাৎকারে সোনাক্ষীর মা পুনম সিন্হা কন্যা প্রসঙ্গে আবেগঘন মন্তব্য করেন। তিনি বলেন, “আমাদের জীবনে যখন সোনাক্ষী আসে, সেই মুহূর্তটাই ছিল সবচেয়ে সুন্দর। আমি মনে করি, কন্যা ছাড়া জীবন অসম্পূর্ণ— মেয়েরা থাকা ভীষণ গুরুত্বপূর্ণ।” তাঁর এই কথাতেই কি লুকিয়ে রয়েছে ভবিষ্যতের কোনও ইঙ্গিত, নাকি নিছকই মাতৃত্বের অনুভূতির প্রকাশ সেই নিয়েই আবারও জোর জল্পনা শুরু
সোনাক্ষীর (Sonakshi Sinha) অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন প্রসঙ্গে হালকা মেজাজেই প্রতিক্রিয়া দিলেন তাঁর মা পুনম সিন্হা। হাসতে হাসতেই তিনি বলেন, “কত বার যে আমাকে দিদিমা বানিয়ে ফেলেছে সবাই! তবে ঠিক আছে, সেই খুশির খবর তো এক দিন আসবেই, অবশ্যই আসবে।” তাঁর এই মন্তব্যে কি সত্যিই লুকিয়ে রয়েছে ভবিষ্যতের কোনও প্রস্তুতির ইঙ্গিত, নাকি নিছকই রসিকতা— তা নিয়েই নতুন করে জল্পনা শুরু করেছেন অনুরাগীরা।
অন্য দিকে, জ়াহির ইকবাল ও সোনাক্ষী সিন্হা-র সম্পর্কের গল্পও কম চর্চিত নয়। দীর্ঘ সাত বছরের সম্পর্কে থাকার পরেই তাঁরা নিজেদের সম্পর্ককে প্রকাশ্যে আনেন। তারপরই পরিণতি পায় সেই সম্পর্ক। জানা যায়, ২০১৩ সালে সলমন খান-এর একটি পার্টিতেই প্রথম দেখা হয়েছিল তাঁদের। ২০১৭ সাল থেকে শুরু হয় তাঁদের প্রেমের পথচলা। প্রথম দিকে ভিন্ধর্মী সম্পর্ক হওয়ায় পরিবারে কিছু আপত্তি থাকলেও, সময়ের সঙ্গে সঙ্গে তা মেনে নেন দুই পরিবারের সদস্যরাই। শেষমেশ সকলের উপস্থিতিতেই সম্পন্ন হয় তাঁদের বিয়ে, আর এখন সেই সম্পর্ক ঘিরেই তৈরি হচ্ছে নতুন নতুন জল্পনা ও কৌতূহল।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
