নিউজ পোল ব্যুরো: ভোটের (Assembly Election 2026) মরশুমে প্রতিশ্রুতির বাজার গরম! আর সেই বাজারে নতুন ‘অফার’ নিয়ে হাজির বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ (Sajal Ghosh)। কেউ যেখানে উন্নয়ন, কেউ দুর্নীতির হিসেব কষছেন, সেখানে সজলবাবু একেবারে অন্য পথে।টাকা নয়, সোজা পাঁচ বছরের “সময় ঋণ” চাইছেন ভোটারদের কাছে! ভাবুন অবস্থা ব্যাঙ্ক লোনে সুদ লাগে, এখানে শুধু ভোট (Assembly Election 2026) দিলেই চলবে!
তিনি আবার কথাও দিয়েছেন, যদি এই পাঁচ বছরে মানুষের জন্য কিছু করতে না পারেন, তাহলে নাকি আর মুখই দেখাবেন না। রাজনীতিতে এমন আত্মবিশ্বাস কমই দেখা যায়, না কি এটাও ভোটের আগে দেওয়া সেই চেনা ডায়লগ, যার মেয়াদ ভোটের ফল বেরোনো পর্যন্তই?
এদিকে প্রতিপক্ষও কিন্তু কম যায় না। তৃণমূলের প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য্য (Trinankur Bhattacharya) ইতিমধ্যেই জয়ের অঙ্ক কষে ফেলেছেন। তাঁর দাবি, অন্তত ৫০ হাজার ভোটে জয় নিশ্চিত! অর্থাৎ ভোট এখনও হয়নি, কিন্তু লিডের অঙ্ক রেডি এ যেন পরীক্ষার আগেই রেজাল্ট ঘোষণা!
আর এই সবকিছুর মাঝখানে আছেন চিরচেনা স্টাইলে মন্তব্য করা মদন মিত্র (Madan Mitra)। তিনি থাকলে রাজনৈতিক ময়দান যে একটু রঙিন হবেই, তা বলাই বাহুল্য। তাঁর কথায়, “খেলা তো হবেই” তবে খেলা মাঠে হবে, না কথার লড়াইতেই শেষ হবে, সেটাই দেখার। সব মিলিয়ে বরানগরের ভোটযুদ্ধ (Assembly Election 2026) এখন প্রতিশ্রুতি, আত্মবিশ্বাস আর খানিক নাটকীয়তার মিশেলে জমজমাট। ভোটাররা এখন দেখছেন কে সত্যিই কাজ করবে, আর কে শুধু ‘সময় ধার’ নিয়েই ব্যস্ত থাকবে!
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
