Election Commission: নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ! তৃণমূল প্রার্থী রত্নার বিরুদ্ধে এফআইআর কমিশনের

কলকাতা জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: নির্বাচনী আবহে বড় পদক্ষেপ নিল ইলেকশন কমিশন (Election Commission)। বেহালা পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী রত্ন চ্যাটার্জী (Ratna Chatterjee)-এর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের (Election Commission) নির্দেশ মেনে পর্ণশ্রী থানায় এই মামলা রুজু হয়েছে। অভিযোগ, বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং উত্তেজনা ছড়ানোর ঘটনায় তাঁর নাম জড়িয়েছে। শুধু রত্না চট্টোপাধ্যায় নন, তৃণমূলের (TMC) আরও ছ’জন কর্মী-সমর্থকের নামও এই এফআইআরে উল্লেখ রয়েছে।

আরও পড়ুন:Indian Railway : ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগেও বদলানো যাবে বোর্ডিং স্টেশন, বড় স্বস্তি রেলযাত্রীদের

ঘটনার সূত্রপাত রবিবার দুপুরে। বিজেপির অভিযোগ, পর্নশ্রী এলাকায় তাদের পার্টি অফিসে ঢুকে পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা হয় এবং অফিসে ভাঙচুর চালানো হয়। তাদের দাবি, এই ঘটনার নেতৃত্ব দেন তৃণমূল প্রার্থী নিজেই। এমনকি সিসিটিভি ফুটেজেও নাকি সেই ঘটনার প্রমাণ রয়েছে বলে দাবি বিজেপির। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। রত্না চট্টোপাধ্যায় পাল্টা অভিযোগ করেছেন, তৃণমূলের পোস্টার-ব্যানারই প্রথমে ছিঁড়ে দেয় বিজেপি কর্মীরা। তিনিও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রবিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। দুই পক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খান। তাঁর নেতৃত্বে দলীয় কর্মীরা থানার সামনে বিক্ষোভ দেখান এবং ধর্নায় বসেন। পুলিশ নিষ্ক্রিয় বলে অভিযোগ তোলেন তাঁরা।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়। তবে তদন্তে নেমে কমিশন (Election Commission) কড়া অবস্থান নেয়। জানা গিয়েছে, ভাঙচুরে প্ররোচনা ও উত্তেজনা ছড়ানোর অভিযোগেই রত্না চট্টোপাধ্যায়ের নামে মামলা দায়ের হয়েছে। বেহালা পশ্চিম কেন্দ্রটি এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যেখানে ত্রিমুখী লড়াইয়ে রয়েছেন তৃণমূল, বিজেপি ও বাম প্রার্থীরা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole