Weather Update : ভ্যাপসা গরমে স্বস্তি! ঝড়-বৃষ্টিতে নামল তাপমাত্রা, জেলায় জেলায় কালবৈশাখীর সতর্কতা

আবহাওয়া কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ভ্যাপসা গরমের হাত থেকে অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে বাংলাবাসীর (Weather Update)।সাম্প্রতিক ঝড়-বৃষ্টি ও কালবৈশাখীর দাপটে রাজ্যের আবহাওয়া অনেকটাই মনোরম হয়ে উঠেছে (Kalbaishakhi)। দিনের বেলায় গরমের অনুভূতি থাকলেও আগের মতো অস্বস্তি আর নেই। তাপমাত্রাও এক ধাক্কায় বেশ কিছুটা নেমে গিয়েছে, যা স্বস্তির খবর দিচ্ছে সাধারণ মানুষকে (Weather Update)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (IMD) অনুযায়ী, সোমবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পূর্ব মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস জারি হয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং ঘণ্টায় প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Update)।

আরও পড়ুন: Indian Railways : ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগেও বদলানো যাবে বোর্ডিং স্টেশন, বড় স্বস্তি রেলযাত্রীদের

আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা উত্তর-পূর্ব আরব সাগরের ওপর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ০.৯ কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে (Weather Update)। এই আবহাওয়াগত অবস্থানের প্রভাবেই রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আগামী তিন দিনে রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে এরপরের কয়েক দিনে আবার তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনাও রয়েছে (Weather Update)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

উত্তরবঙ্গের ক্ষেত্রেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে (North Bengal Weather Update)। কোথাও কোথাও ঝড়ো হাওয়ার সঙ্গেও বৃষ্টি হতে পারে। বিশেষত দার্জিলিং ও জলপাইগুড়িতে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। আপাতত গরম থেকে কিছুটা স্বস্তি মিললেও আগামী কয়েকদিন আবহাওয়া থাকবে অস্থির (Weather Update)।