আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট (Donald Trump) ইরানকে কড়া বার্তা দিয়ে জানিয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। অন্যথায় ইরানকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি (Donald Trump)। তবে এত চাপ ও হুমকির পরও নিজেদের অবস্থানে অনড় রয়েছে তেহরান।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি পোস্ট করে ট্রাম্প (Donald Trump) লেখেন, “মঙ্গলবার রাত ৮টা, ইস্টার্ন টাইম।” এই পোস্ট ঘিরে জল্পনা ছড়িয়েছে যে, ওই সময়েই হয়তো ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে আমেরিকা। ভারতীয় সময় অনুযায়ী তা বুধবার ভোর সাড়ে ৫টা নাগাদ হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
গত কয়েক সপ্তাহ ধরে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। সংঘর্ষের জেরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ক্ষয়ক্ষতির খবর মিলেছে। ইরানের তরফে দাবি করা হয়েছে, তারা মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করতেও সক্ষম হয়েছে। পাশাপাশি, ইজরায়েল সংলগ্ন বন্দর, বিমানবন্দর ও জ্বালানি স্থাপনাগুলিতেও হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রভাব পড়েছে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে। বিশ্ব জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ রুট হওয়ায় এর প্রভাব আন্তর্জাতিক বাজারেও পড়েছে।
অন্যদিকে, ইরানের সংসদের স্পিকার মহম্মদ বাঘের গালিবাফ (Mohammad Bagher Ghalibaf) জানিয়েছেন, তারা কোনওভাবেই মার্কিন চাপের কাছে নতি স্বীকার করবে না। তাঁর অভিযোগ, ট্রাম্প বেঞ্জামিন নেতানিয়াহুর ( Benjamin Netanyahu)-এর প্রভাবেই এমন পদক্ষেপ নিচ্ছেন এবং এতে আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
