ভোটার তালিকায় গলদ! বৈধ ভোটারের নাম বাদ যাওয়ায় কলকাতায় সিইও দপ্তরের সামনে বিক্ষোভে BLO-রা

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: খসড়া ভোটার তালিকা প্রকাশের পর কলকাতায় সিইও দপ্তরের বাইরে উত্তপ্ত বিক্ষোভ দেখালেন বিএলও (BLO) অধিকার রক্ষা কমিটির সদস্যরা। বৈধ ভোটার হওয়ার পরও কেন তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, এই দাবি নিয়ে তাঁরা মঙ্গলবার সিইও দপ্তরের সামনে প্রতিবাদ করতে শুরু করেন। এমনকি তাঁরা মুখ্য নির্বাচনী আধিকারিকের সাথে দেখা করার চেষ্টা করেন, তবে কমিশন পক্ষ থেকে এখনও পর্যন্ত কোন সময় দেওয়া হয়নি বলে জানা গেছে। এরপরেই তাঁরা রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন, যা পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলে। ঘটনাস্থলে ব্যাপক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

আরও পড়ুন: Yuvabharati: যুবভারতী কাণ্ডে কড়া পদক্ষেপ নিল রাজ্য: সাসপেন্ড ডিসি, রাজীব কুমার-সহ ৩ জনকে শোকজ, গঠন হল সিট

মঙ্গলবার সকালেই নির্বাচন কমিশন (Election Commission) খসড়া ভোটার তালিকা প্রকাশ করে। এই তালিকায় যাঁরা এনুমারেশন ফর্ম পূরণ করেছিলেন, তাঁদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে যারা ফর্ম পূরণ করেননি, তাঁদের নামও তালিকায় রয়েছে। তালিকা বুথভিত্তিক দেওয়া হয়েছে এবং মৃত, ডুপ্লিকেট এবং স্থানান্তরিত ভোটারদের নামও তালিকায় রয়েছে। এই খসড়া তালিকা প্রকাশের পর থেকেই নানা অভিযোগ উঠতে থাকে। কিছু জায়গায় বৈধ ভোটারের নাম মৃতদের তালিকায় রয়েছে, আবার কিছু জায়গায় ভোটারদের নাম বাদ পড়েছে বলে অভিযোগ উঠছে।

এছাড়া, বিএলও (BLO) অধিকার রক্ষা কমিটির সদস্যরা আরও দাবি করেছেন, অন্যান্য রাজ্যে খসড়া তালিকা প্রকাশের সময়সীমা বাড়ানো হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে তা করা হয়নি। ফলে, সেখানে তালিকা দেখা যাচ্ছে না বলেও অভিযোগ জানানো হয়েছে। বিএলওরা (BLO) সঠিক তথ্যের ভিত্তিতে তাঁদের ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্তির দাবি জানান।

বিক্ষোভকারীরা মুখ্য নির্বাচন কমিশনের কাছে তাদের প্রশ্নের জবাব চেয়ে দেখা করতে চেয়েছিলেন, তবে কমিশন তাদের কোন প্রতিক্রিয়া জানাননি। এই ঘটনা কলকাতায় নির্বাচনী দপ্তরের সামনে উত্তেজনার সৃষ্টি করেছে, এবং পরিস্থিতি যথেষ্ট জটিল হয়ে উঠেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole