Kobiguru: মুক্তি পেল ‘কবিগুরু’, এই সময়ের গল্পে সায়ন ঘোষ চমকপ্রদ

পেজ 3 বিনোদন সংস্কৃতি

নিউজপোল ব্যুরোঃ রবীন্দ্রনাথের (Rabindranath Tagore) নামেই এই ছোট ছবির নাম। কিন্তু রাবীন্দ্রিক ঘরানায় এই ছবি একদম ভাববেন না! এখানেই চমক! ‘কবিগুরু’ নাম বিশ্বকবি তো আছেনই, আছে তাঁর চিন্তা, আছে তাঁর গান। কিন্তু এ যুগের বাস্তবের মাটিতে দাঁড়িয়ে একদম হালআমলের সংলাপে লেখা হয়েছে চিত্রনাট্য। তিরিশ পেরনো এক বিধস্ত তরুণ আর তার প্রাক্তন প্রেমিকার ফিরে দেখা জীবনের কাহিনি নিয়ে বানানো হয়েছে এই শর্ট ফিল্ম (Short Film)। চিত্রনাট্য ও পরিচালনায় রজত রায় ও অরুণাভ মুখোপাধ্যায়।

‘কবিগুরু’ ট্রেলার।১৫ই ফেব্রুয়ারি পুরো সিনেমা দেখাবো ✌️ট্রেলারটা ভালো লাগলেও শেয়ার করবে না। ঠিক আছে? | Sayan Ghosh | Facebook

সমসাময়িক প্রেক্ষাপট ধরেই এগিয়েছে গল্প। রইল কিছুটা আভাস। চাকরির দুর্নীতিতে ক্ষতবিক্ষত এক বাংলায়, যেখানে মেধা হেরে যায় ঘুষের কাছে, সেখানে আবির্ভূত হয় তীর্থ। যে চরিত্রে অভিনেতা সায়ন ঘোষ। বহু ছবিতেই বিভিন্ন চরিত্রে ছাপ রেখেছেন তিনি। আবার একাধারে কাজ করেছেন প্রদীপ্ত ভট্টাচার্যর মতো পরিচালকের সঙ্গেও। এবার সায়ন (Sayan Ghosh) বাস্তবের মাটির হিরো। তীর্থর জীবন জুড়ে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তীর্থর একমাত্র প্রেম ছিল মাধুরী। যে চরিত্রে সুরাইয়া পারভীন। মাধুরী বিশ্বাসঘাতকতার অপমান আর নেশার অন্ধকার তীর্থকে সবকিছুর থেকে দূরে নিয়ে গিয়েছে। মাধুরী আজ ভাল জায়গায় থিতু। কিন্তু সে আজ দূর্নীতির চূড়ায়। মাধুরী আজ চাকরি প্রার্থীদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। এবার তীর্থ ঠিক করে এই আগুন ঝরা সময়েই প্রাক্তন প্রেমিকা মাধুরী বিরুদ্ধে প্রতিশোধ নেবে সে।

Sayan Ghosh (@raw.sayan) • Instagram photos and videos

‘কবিগুরু’ পরিচালনা করছে শঙ্খ শীল ও শর্মিষ্ঠা হালদার। ক্যামেরায় ঋষভ মাঝি। সম্পাদনা স্বর্ণাভ সাঁধুখা। পোশাক পরিকল্পনায় ঐশী ভট্টাচার্য।

এই শর্ট ফিল্ম মুক্তি পেয়েছে ১৫ ফেব্রুয়ারি ইউটিউবে। সায়ন ঘোষ অভিনেতা হিসেবে এতদিনে ছাপ রেখেছেন পর্দায়। এবার ‘কবিগুরু’ শর্টফিল্মেও চমকে দিলেন সায়ন। এক ক্ষতবিক্ষত যুবকের অভিনয়ে সায়ণ নিজের কেরিয়ারে নতুন পালক যোগ করলেন। সুরাইয়া সায়নের সঙ্গে যথাযথ সঙ্গত করেছেন। এই ছোট ছবিটি যেন আমাদের খুব চেনা গল্প। এই অস্থির সময়ে তরুণ-তরুণীরা নিজেদের ছায়াও খুঁজে পাবে।