Election Commission: ভোটের মুখে আরও বড় পদক্ষেপ! চারের পর এবার আরও ৭ আধিকারিককে সাসপেন্ডের নির্দেশ কমিশনের

কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: বাংলার ভোটার তালিকার নিবিড় পরিমার্জন (SIR) পর্ব শেষের মুখে পৌঁছতেই কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন (Election Commission)। রাজ্যের সাত জন সরকারি আধিকারিককে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে কমিশন। এই নির্দেশ কার্যকর করতে রাজ্যের মুখ্যসচিবের কাছে নবান্ন-য় একটি চিঠিও পাঠানো হয়েছে নয়া দিল্লি থেকে। কমিশন সূত্রে জানানো হয়েছে, ওই সাত জনই এসআইআর (SIR) প্রক্রিয়ায় যুক্ত ছিলেন এবং AERO হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁদের বিরুদ্ধে অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও দায়িত্বে গাফিলতির গুরুতর অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: Yubasathi : প্রথম দিনেই লক্ষাধিক আবেদন, অনলাইনেও শুরু যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্তির প্রক্রিয়া

এর আগেও কমিশন (Election Commission) চার জন আধিকারিককে সাসপেন্ড করে তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই নির্দেশ কার্যকর না হওয়ায় কমিশনের অসন্তোষ আরও বেড়েছে। এফআইআর না হওয়ায় রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে নির্বাচন সদনে তলব করা হয় এবং রাজ্য প্রশাসনের ‘গড়িমসি’র অভিযোগও ওঠে। পাশাপাশি, নির্দিষ্ট সময়সীমার মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল কমিশন। এই পরিস্থিতিতেই রবিবার নতুন করে আরও সাত আধিকারিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ এল।

কমিশনের (Election Commission) জারি করা নির্দেশিকায় অভিযুক্ত আধিকারিকদের নাম ও কর্মস্থল স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। মুর্শিদাবাদ জেলা থেকে তিন জন সামশেরগঞ্জের AERO শেফাউর রহমান, ফরাক্কার AERO নীতীশ দাস এবং সুতির AERO শেখ মুর্শিদ আলমকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগণা জেলা থেকে ক্যানিং পূর্বের AERO সত্যজিৎ দাস ও জয়দীপ কুণ্ডুর নাম রয়েছে তালিকায়। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার বিডিও তথা AERO দেবাশিস বিশ্বাস এবং জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির AERO ডালিয়া রায়চৌধুরীকেও সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole