SL Bhyrappa: এসএল ভৈরপ্পার প্রয়াণে স্তব্ধ সাহিত্যজগৎ, কন্নড় সাহিত্যের এক কালজয়ী অধ্যায়ের ইতি, শোকপ্রকাশ মোদীর

দেশ পেজ 3

নিউজ পোল ব্যুরো: কখনও কখনও একজন মানুষ তার লেখার মাধ্যমে সময়কে অতিক্রম করে অনন্তের দরজায় পৌঁছান। এমনই এক সাহিত্যিক ছিলেন এসএল ভৈরপ্পা (SL Bhyrappa)। ৯৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর কর্নাটকের (Karnataka) একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন এই কিংবদন্তি কন্নড় ঔপন্যাসিক। তার (SL Bhyrappa) প্রয়াণে নিঃশব্দে ঝরে গেল এক স্বর্ণযুগের পাতা। ভারতীয় সাহিত্যের এক বিশাল শিখর আজ নীরব, অথচ তার কলমের প্রতিধ্বনি চিরকাল বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে।

আরও পড়ুন: Mamata Banerjee: বৃষ্টির জলেই মৃত্যু ফাঁদ, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এসএল ভৈরপ্পা (SL Bhyrappa) শুধু একজন লেখক নন, তিনি ছিলেন এক অনন্য চিন্তাবিদ, যিনি সাহিত্যের মধ্যে দিয়ে সমাজের ভিতরে থাকা বিতর্ক, দার্শনিক প্রশ্ন এবং ইতিহাসকে গভীরভাবে বিশ্লেষণ করেছেন। ‘বংশবৃক্ষ’, ‘দাতু’, ‘পর্ব’, ‘মান্দারা’, ‘নাই-নেরালু’, ‘মাতাদানা’ একের পর এক উপন্যাসে তিনি পাঠকের চিন্তা জগতে আলোড়ন তুলেছেন। তার রচনার অনেকগুলি ইতিমধ্যেই ইংরেজি সহ একাধিক ভাষায় অনূদিত হয়েছে।

তার মৃত্যুর পর শোকস্তব্ধ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এক্স (টুইটার)-এ লেখেন,”এসএল ভৈরপ্পা ছিলেন একজন নির্ভীক এবং কালজয়ী চিন্তাবিদ। তার চিন্তা ও চেতনামূলক রচনা দিয়ে কন্নড় সাহিত্যকে গভীরভাবে সমৃদ্ধ করেছিলেন তিনি। তার লেখা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। আমি তার প্রয়াণে গভীরভাবে শোকাহত। ওম শান্তি।”

https://x.com/narendramodi/status/1970789904264106488?t=sIsQVfOjhBSqnAm_RIz0iA&s=08

পদ্মশ্রী, পদ্মভূষণ, সরস্বতী সম্মান ও সাহিত্য আকাদেমি পুরস্কারে ভূষিত ভৈরপ্পার জীবন এক অনন্য যাত্রাপথ, যেখানে দর্শন, ইতিহাস, সমাজ ও সাহিত্য একসূত্রে গাঁথা। তার উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে চলচ্চিত্র, নির্মিত হয়েছে ধারাবাহিক। কন্নড় সাহিত্যের যে উজ্জ্বল সূর্য আজ অস্তমিত হল, তার আলো বহুদিন পর্যন্ত পথ দেখাবে নতুন লেখকদের।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole