Richa Chadha: স্পষ্টবাক, প্রতিবাদী, নির্ভীক কেন বার বার বিতর্কের কেন্দ্রে বলিউডের ঋচা

পেজ 3

নিউজ পোল ব্যুরো: বলিউডে এমন কিছু অভিনেত্রী আছেন, যাঁরা শুধু পর্দার চরিত্রেই নয়, বাস্তব জীবনেও নিজের অবস্থান স্পষ্ট রাখতে ভালোবাসেন। ঋচা (Richa Chadha) তাঁদেরই অন্যতম। অভিনয়ের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক নানা বিষয়ে নির্ভীক মতপ্রকাশের জন্য বহু বার খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। জন্মদিনে ফিরে তাকালেই দেখা যায়, তাঁর কিছু মন্তব্য কী ভাবে বার বার বি-টাউনে আলোড়ন তুলেছে।

আরও পড়ুন:Samantha Ruth Prabhu: সমান্থার বিয়ের দিনেই নাগা চৈতন্যের ‘সৃজনশীলতা ও সততা’ পোস্ট—কী বার্তা লুকিয়ে?

নারীবাদ নিয়ে তাঁর স্পষ্ট বক্তব্য প্রথম থেকেই নজর কেড়েছে। ঋচা (Richa Chadha) একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, ছোটবেলা থেকেই সমাজ নারীকে শিখিয়ে দেয় বিয়ে আর সংসারই নাকি সাফল্যের চূড়ান্ত মানদণ্ড। কিন্তু সময়ের সঙ্গে সেই ধারণা ভেঙে তিনি বুঝেছেন, নারীবাদ মানে পুরুষকে ছোট করা নয়, বরং সমান অধিকার নিশ্চিত করা। তাঁর মতে, নারীবাদ কোনও জটিল তত্ত্ব নয়, বরং দৈনন্দিন জীবনের ন্যায্যতার প্রশ্ন।কন্যাসন্তান জন্মের পর একটি মন্তব্য তাঁকে ফের বিতর্কে টেনে আনে। ঋচা (Richa Chadha) বলেছিলেন, ভারতে মেয়ে সন্তান জন্মালে প্রথমে বন্দুক কেনার কথা মনে হয়েছিল তাঁর। যদিও পরে তিনি স্পষ্ট করেন, মেয়েকে অস্ত্র নয়, বরং মানসিক ভাবে দৃঢ় করে তুলতেই তিনি বিশ্বাসী। এই মন্তব্য যেমন সমর্থন পেয়েছিল, তেমনই একাংশের তীব্র সমালোচনার মুখেও পড়েছিলেন তিনি।

মাতৃত্ব নিয়েও নিজের অভিজ্ঞতা অকপটে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। ঋচা (Richa Chadha) স্বাভাবিক প্রসবের কথা সমাজমাধ্যমে লেখার পর কটাক্ষের মুখে পড়েন। পাল্টা জবাবে তাঁর স্পষ্ট বার্তা ছিল, নিজের শরীর ও অভিজ্ঞতা নিয়ে কথা বলার অধিকার একজন নারীর থাকবেই, আর সেটাই প্রকৃত স্বাধীনতা।রাজনৈতিক প্রতিবাদ বা শরীর নিয়ে কটাক্ষ— কোনও ক্ষেত্রেই চুপ থাকেননি ঋচা (Richa Chadha)। জেএনইউ-র ঘটনার প্রতিবাদে রাস্তায় নামা হোক বা চেহারা নিয়ে ট্রোলের বিরুদ্ধে মুখ খোলা— সব ক্ষেত্রেই তিনি দেখিয়েছেন আপসহীন মনোভাব। তাঁর মতে, সৌন্দর্যের মাপকাঠি সমাজ ঠিক করে দিতে পারে না, আর ট্রোল করা আসলে মানসিক দৈন্যেরই প্রকাশ। অভিনয়ের বাইরে এই সাহসী অবস্থানই তাঁকে বার বার আলোচনার কেন্দ্রে এনে দেয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole