Samantha Routh Prabhu: আর দৌড় নয়, শান্তির পথে সমান্থা: ২০২৬-এর নতুন দর্শনে জীবনের মোড় ঘোরাতে চাইছেন অভিনেত্রী

পেজ 3

নিউজ পোল ব্যুরো: দীর্ঘ সময় ধরে শারীরিক যন্ত্রণা, মানসিক চাপ আর জীবনের অনিশ্চয়তার সঙ্গে লড়াই করেছেন দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী সমান্থা (Samantha Routh Prabhu)। সেই লড়াইয়ের কথা তিনি কখনও লুকোননি, বরং প্রকাশ্যেই স্বীকার করেছেন কঠিন সময়ের অভিজ্ঞতা। জীবনের সেই অধ্যায় পেরিয়ে এ বার নতুন এক পথে হাঁটতে চাইছেন তিনি। সম্প্রতি নিজের একটি ছবি ভাগ করে নিয়ে অভিনেত্রী জানিয়েছেন, ২০২৬ সাল নিয়ে তাঁর ভাবনা একেবারেই আলাদা।

আরও পড়ুন:Richa Chadha: স্পষ্টবাক, প্রতিবাদী, নির্ভীক কেন বার বার বিতর্কের কেন্দ্রে বলিউডের ঋচা

নতুন বিয়ে, নতুন সম্পর্ক এবং নতুন দৃষ্টিভঙ্গি— সব মিলিয়ে জীবনকে নতুন করে সাজাতে চাইছেন সমান্থা। রাজ নিদিমোরুকে বিয়ে করার পর যেন জীবনের গতিটাই বদলে ফেলেছেন তিনি। ইঁদুর দৌড়ের মতো প্রতিযোগিতাময় জীবনে আর নিজেকে জড়াতে চান না। বরং ধীরে, স্থির ভাবে এগোতে চান। সমান্থা (Samantha Routh Prabhu) মনে করেন, সাফল্যের সংজ্ঞা শুধু কাজের সংখ্যায় নয়, মনের শান্তিতেও লুকিয়ে থাকে।২০২৬ সালে তাঁর প্রথম অগ্রাধিকার সুস্বাস্থ্য। শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকার জন্য যা যা প্রয়োজন, তা নিষ্ঠার সঙ্গে মেনে চলতে চান তিনি। পাশাপাশি জীবনের প্রতি কৃতজ্ঞ থাকার অভ্যাস গড়ে তুলতে চান। ছোট ছোট মুহূর্ত, দৈনন্দিন সুখ— এই সবকিছুকেই গুরুত্ব দিতে চান অভিনেত্রী। সমান্থা (Samantha Routh Prabhu) লিখেছেন, নিজের মনের কথা শোনা এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াই আগামী দিনের মূল লক্ষ্য।

কাজের ক্ষেত্রেও বদল আনতে চান তিনি। হঠাৎ পাওয়া উত্তেজনা বা ক্ষণস্থায়ী সাফল্যের বদলে এমন কাজ করতে চান, যার দীর্ঘস্থায়ী প্রভাব রয়েছে। কারণ ও উপলক্ষ বুঝেই তিনি ভবিষ্যতে প্রজেক্ট বেছে নিতে চান। তাঁর মতে, প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে দায়িত্ববোধ থাকা জরুরি। সমান্থা (Samantha Routh Prabhu) বিশ্বাস করেন, কাজের মাধ্যমে নিজের ভিতরের মানুষটাকেও আরও সমৃদ্ধ করা সম্ভব।ব্যক্তিগত সম্পর্কেও আরও মন দিতে চান অভিনেত্রী। কাছের মানুষ, পরিবার ও মূল্যবান বন্ধুত্ব— এই সব সম্পর্ককে সময় দিতে চান তিনি। অতীতে সম্পর্ক ভাঙার যন্ত্রণা তাঁকে অনেক কিছু শিখিয়েছে বলেই মনে করেন সমান্থা (Samantha Routh Prabhu)। তাই ভবিষ্যতে সম্পর্কের ক্ষেত্রে আরও সচেতন ও যত্নশীল হতে চান তিনি। উল্লেখ্য, ২০২১ সালে নাগ চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর জীবনের কঠিন অধ্যায় শুরু হয়েছিল তাঁর। সময়ের সঙ্গে সেই ক্ষত সারিয়ে এ বার নতুন জীবন শুরু করেছেন অভিনেত্রী। ২০২৬-এ শুধু একজন সফল তারকা হিসেবে নয়, একজন শান্ত ও পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতেই দৃঢ়প্রতিজ্ঞ সমান্থা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole