নিউজ পোল ব্যুরো: আজকের দিনে প্রযুক্তি মানেই ওয়েবসাইট। খাবার অর্ডার করা, অনলাইন কেনাকাটা, পড়াশোনা, অফিসের কাজ কিংবা বিনোদন— সব কিছুর কেন্দ্রবিন্দুতে রয়েছে ওয়েবসাইট। কয়েক মিনিটের মধ্যেই বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য পৌঁছে যাচ্ছে এই ডিজিটাল মাধ্যমে। প্রতিদিন যে কয়েক কোটি ওয়েবসাইট ব্যবহার করা হয়, সেগুলিকে নিরবচ্ছিন্ন ও ব্যবহারবান্ধব করে রাখার দায়িত্ব যাঁদের উপর, তাঁরাই ওয়েবসাইট সজ্জার কারিগর বা ফুল-স্ট্যাক ডেভেলপার। ফলে প্রযুক্তি দুনিয়ায় এটি এখন অত্যন্ত সম্ভাবনাময় একটি কেরিয়ার (Couse on Java Programming) হিসেবে পরিচিত।
এই পেশায় আসার প্রস্তুতি শুরু হয় স্কুল জীবন থেকেই। উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান বিভাগে অঙ্ক ও কম্পিউটারের প্রতি ঝোঁক থাকলে সুবিধা হয়। বর্তমানে দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমেই ওয়েবসাইট ডেভেলপমেন্ট ও ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সংসদ, সিবিএসই এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিংয়ের মতো বোর্ডে এই বিষয় বৃত্তিমূলক বা ইলেক্টিভ হিসেবেও পড়ানো হয়। এর ফলে ছাত্রছাত্রীরা খুব কম বয়সেই একটি প্রযুক্তিনির্ভর কেরিয়ার (Couse on Java Programming)-এর রূপরেখা পেতে শুরু করে।
উচ্চশিক্ষার স্তরে সরাসরি ‘ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট’ নামে ডিগ্রি খুব বেশি প্রতিষ্ঠানে না থাকলেও, সংশ্লিষ্ট বিষয়গুলির মাধ্যমে এই দক্ষতা অর্জন করা যায়। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কিংবা এআই অ্যান্ড ডেটা সায়েন্স— এই বিষয়গুলিতে স্নাতক স্তরে ভর্তি হয়ে ওয়েবসাইট ডেভেলপমেন্টের পূর্ণাঙ্গ জ্ঞান পাওয়া সম্ভব। স্নাতকোত্তর স্তরে কম্পিউটার সায়েন্স বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে বিষয়টি আরও গভীর ভাবে শেখা যায়, যা দীর্ঘমেয়াদি কেরিয়ার (Couse on Java Programming) গড়তে সাহায্য করে।
দেশের বিভিন্ন আইআইটি, এনআইটি, রাজ্য সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এই কোর্সগুলির সুযোগ রয়েছে। কিছু প্রতিষ্ঠানে ভর্তি হতে জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়ামিনেশন বা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হওয়া প্রয়োজন। এই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি ভবিষ্যতের কেরিয়ার (Couse on Java Programming)-এর পথ অনেকটাই নির্ধারণ করে দেয়।
এই পেশায় সফল হতে হলে নির্দিষ্ট কিছু দক্ষতা অর্জন জরুরি। এইচটিএমএল, সিএসএস ও জাভাস্ক্রিপ্ট দিয়ে ওয়েবসাইটের কাঠামো ও নকশা তৈরি করা হয়। পাশাপাশি পাইথন, পিএইচপি, রুবি এবং বিভিন্ন ফ্রেমওয়ার্কের জ্ঞান থাকলে ওয়েবসাইট আরও কার্যকর হয়। তবে শুধু ডিগ্রি কোর্স যথেষ্ট নয়। বাস্তব কাজের অভিজ্ঞতার জন্য বুটক্যাম্প, সার্টিফিকেশন ও স্বল্পমেয়াদি প্রশিক্ষণও জরুরি। অনলাইন ও অফলাইন— দুই মাধ্যমেই এই সুযোগ পাওয়া যায়। সঠিক পরিকল্পনা ও ধারাবাহিক চর্চা থাকলে ওয়েবসাইট সজ্জার এই প্রযুক্তিনির্ভর কেরিয়ার (Couse on Java Programming) ভবিষ্যতে স্থায়িত্ব ও সাফল্য দু’টিই এনে দিতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
