Ravi Kishan: নির্বাচনী মঞ্চ থেকে মৃত্যু-হুমকি, রাগে-অভিমানেই সরব রবি কিশন

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: বিহারের নির্বাচনী প্রচারে গিয়ে ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হলেন বিজেপি সাংসদ ও অভিনেতা রবি কিশন (Ravi Kishan)। প্রচারের মাঝেই ফোনে একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি অভিনেতা-সাংসদের বক্তৃতা নিয়ে আপত্তি জানিয়ে কুৎসিত ভাষায় আক্রমণ চালায় এবং তাকে সরাসরি মৃত্যুর হুমকি দেয়। ঘটনার পর কোনও ঝুঁকি না নিয়ে গোরক্ষপুরের রামগড় তাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রবি কিশন (Ravi Kishan) নিজে। এক্স হ্যান্ডলে তিনি নিজের ক্ষোভ, ব্যথা এবং উদ্বেগ সবাইকে জানিয়ে দেন।

আরও পড়ুন:higher secondary Merit List: চার বছরের লড়াই পেরিয়ে নবম স্থানে অদ্রিজা, মনস্তত্ত্বেই গড়তে চায় ভবিষ্যৎ!

গোরক্ষপুরের এসপি অভিনব ত্যাগী জানিয়েছেন, সাংসদ-অভিনেতার অভিযোগকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু হয়েছে। তাঁর কথায়, নির্বাচনী প্রচারে গিয়ে রবি কিশন (Ravi Kishan) শুধু মৃত্যুর হুমকিই পাননি, তাঁর ধর্ম ও পরিবার নিয়েও আপত্তিকর, অশালীন মন্তব্য করা হয়েছে। এই ধরনের আক্রমণ কেবল ব্যক্তিগত অপমান নয়, বরং বৃহত্তর ধর্মীয় অনুভূতিকে আঘাত করতে পারে বলেই আশঙ্কা পুলিশের। নিজের ক্ষোভ প্রকাশ করে সমাজমাধ্যমে রবি কিশন (Ravi Kishan) লিখেছেন, ফোনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। তাঁর মা, পরিবার— কেউই বাদ যায়নি এই আক্রমণ থেকে। অপরিচিত ব্যক্তির মুখে মৃত‍্যুর হুমকির পাশাপাশি শ্রীরাম নিয়ে অপমানজনক মন্তব্য শুনে গভীরভাবে ব্যথিত অভিনেতা-সাংসদ। তাঁর দাবি, এটি কেবল তাঁর ব্যক্তিগত ইমেজের উপর আঘাত নয়, ভারতীয় সংস্কৃতি, বিশ্বাস এবং সমাজের মৌলিক মূল্যবোধের উপর আক্রমণ। তাই তিনি এই ঘটনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চান।

তবে ভয় পান না তিনি— এ কথাও স্পষ্ট করে দিয়েছেন রবি কিশন (Ravi Kishan)। তাঁর বক্তব্য, এই ধরণের হুমকি তাঁকে প্রভাবিত করতে পারবে না বা পথচলা থেকে সরাতে পারবে না। দেশ, সংস্কৃতি ও মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতার জায়গা থেকেই তিনি নিজের কাজ করে যাবেন, মাথা নত করবেন না কোনও অনৈতিক শক্তির সামনে। তদন্ত শুরু হলেও হুমকির উৎস এখনও অজ্ঞাত। নির্বাচনী উত্তেজনার আবহে এই ঘটনা নিরাপত্তা নিয়ে স্বাভাবিক ভাবনাকে আরও তীব্র করেছে। রবি কিশনের প্রচার জারি রয়েছে, তবে নজরদারি বাড়ানো হয়েছে বলে সূত্রের খবর।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole