নিউজ পোল ব্যুরো: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের প্রাথমিক স্কুলগুলিতে (West Bengal Teacher Requirements) নিয়োগ প্রক্রিয়া। রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সূত্রে জানা গিয়েছে, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকেই ১৩,৪২১ শূন্যপদের জন্য আবেদন গ্রহণ শুরু হবে। দুর্গাপুজোর ছুটির কারণে নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হলেও উৎসব শেষে প্রশাসন এবার পুরোপুরি প্রস্তুত। পর্ষদ সূত্রে খবর, পুজোর আগেই প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে সম্পন্ন করা হবে।
আরও পড়ুন:Dhanashree Verma: ‘ও মেলামেশা না করেই বিয়ে করতে চেয়েছিল’! যুজবেন্দ্রকে নিয়ে অনুশোচনায় ধনশ্রী
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। মোট ৫০ নম্বরের ভিত্তিতে মূল্যায়ন হবে, যার মধ্যে মাধ্যমিকের জন্য ৫ নম্বর, উচ্চ মাধ্যমিকের জন্য ১০ নম্বর, এনসিটিই ট্রেনিংয়ের জন্য ১৫ নম্বর, টিচার এলিজিবিলিটি টেস্ট (টেট) এর জন্য ৫ নম্বর, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য ৫ নম্বর, সাক্ষাৎকারের জন্য ৫ নম্বর এবং অ্যাপ্টিটিউড টেস্টের জন্য ৫ নম্বর নির্ধারিত রয়েছে। তবে কর্মরত শিক্ষক-শিক্ষিকা ও প্যারা টিচারদের ক্ষেত্রে অ্যাপ্টিটিউড টেস্টের ৫ নম্বর সরাসরি যুক্ত হবে। এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে রাজ্যে দীর্ঘদিনের শূন্যপদ পূরণের আশা দেখা দিয়েছে, যা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষার (West Bengal Teacher Requirements) ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
পর্ষদ জানিয়েছে, আবেদনকারীদের বয়স ১ জানুয়ারি ২০২৫-এর মধ্যে ৪০ বছরের মধ্যে থাকতে হবে। উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে ২০২৩ সালের প্রাথমিক টেটের ফলাফল। প্রায় ২১ মাস পর প্রকাশিত এই ফলাফলে ৬,৭৫৪ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। অন্যদিকে, ২০২২ সালের টেটেও প্রায় ৫২ হাজার পরীক্ষার্থী পাশ করেছিলেন। কিন্তু নিয়োগ প্রক্রিয়া স্থগিত থাকায় ক্ষোভে ফেটে পড়েছিলেন বহু প্রার্থী, এমনকি সম্প্রতি তৃণমূল সাংসদ সৌগত রায়কে ঘেরাও করে বিক্ষোভও দেখান তাঁরা।
এবার নতুন করে প্রাথমিক শিক্ষক নিয়োগ শুরু হলে সেই ক্ষোভ কিছুটা প্রশমিত হবে বলেই মনে করা হচ্ছে। শিক্ষামহল বলছে, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Teacher Requirements) এই উদ্যোগ রাজ্যের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় নতুন গতি আনবে। রাজ্যের বিভিন্ন স্কুলে বহুদিন ধরে শূন্য থাকা শিক্ষক পদের পূরণ ঘটলে শিক্ষার মান উন্নত হওয়ার পাশাপাশি শিশুদের মৌলিক শিক্ষার পরিবেশ আরও দৃঢ় হবে। এই উদ্যোগে (West Bengal Teacher Requirements) রাজ্যের শিক্ষা দফতর আশাবাদী, পুজো পরবর্তী সময়ে এই নিয়োগ প্রক্রিয়া রাজ্যের ভবিষ্যৎ গঠনে একটি নতুন অধ্যায় সূচনা করবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
