নিউজ পোল ব্যুরো: সকালের ব্রেকফাস্টে প্লেটে ডিম ভাজা (Egg Fry) বা মাখন লাগানো টোস্টের (Butter Toast) উপর যদি এক চিমটে গোলমরিচের গুঁড়ো (Black Pepper Powder) ছড়িয়ে দেওয়া যায়, তবে খাওয়ার স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। শুধু স্বাদের জন্য নয়, গোলমরিচ এমন এক মশলা (Spice) যা শরীরের জন্যও এনে দেয় অসংখ্য উপকার ( Healthy Lifestyle)। এই ছোট দানার মধ্যে রয়েছে এমন সব গুণ, যা শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে এবং নানা রোগ প্রতিরোধে সাহায্য করে। রান্নায় কাঁচালঙ্কা বা শুকনো লঙ্কার (Green Chilli / Dry Red Chilli) বদলে অনেকেই গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেন, কারণ এটি শুধু খাবারে ঝাঁজ আনে না, শরীরকেও রাখে ফিট ও রোগমুক্ত। চিকিৎসক এবং পুষ্টিবিদদের মতে, দৈনন্দিন ডায়েটে (Daily Diet) সামান্য গোলমরিচ রাখলে শরীর পায় একাধিক গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ (Nutrients)।
আরও পড়ুন:Ulaa Browser: ভারতীয় টেক জায়ান্ট জোহোর নতুন অস্ত্র, সরাসরি টক্কর Google Chrome-কে”
গোলমরিচে পেপারিন (Piperine) নামে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট (Antioxidant) যৌগ থাকে। এটি সংক্রমণ (Infection) প্রতিরোধে কার্যকর এবং ক্রনিক অসুখের (Chronic Disease) ঝুঁকি কমাতে সাহায্য করে। নিয়মিত খাবারে গোলমরিচ থাকলে ইমিউন সিস্টেম (Immune System) অনেকটাই শক্তিশালী হয়। ঠান্ডা বা সর্দি-কাশির (Cold & Cough) সমস্যা হলে গোলমরিচ হতে পারে ঘরোয়া ওষুধ। এই মশলার মধ্যে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল (Antimicrobial) উপাদান ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে এবং সংক্রমণ কমায়। জ্বর বা সর্দি হলে গরম স্যুপ (Hot Soup) বা চায়ে (Tea) গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেলে দ্রুত আরাম মেলে। হজমের সমস্যা (Digestion Problem) থাকলে গোলমরিচ হতে পারে দারুণ সমাধান। ঈষদুষ্ণ জলে (Lukewarm Water) এক চিমটে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেলে হজম শক্তি বাড়ে এবং বদহজম (Indigestion) দূর হয়। এটি হজমে সহায়ক এনজাইম (Digestive Enzymes) নিঃসরণে সহায়তা করে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
ওজন কমাতে (Weight Loss) গোলমরিচের ভূমিকা উল্লেখযোগ্য। অনেকেই সকালে খালি পেটে (Empty Stomach) লেবু-মধুর জল (Lemon Honey Water) খান — সেই জলে যদি একটু গোলমরিচ মেশানো যায়, তবে ফ্যাট (Fat Burn) গলানোর প্রক্রিয়া আরও দ্রুত হয়। বিপাক হার (Metabolism) বাড়িয়ে ওজন কমাতে এটি কার্যকর প্রাকৃতিক উপায়। হৃদযন্ত্রের (Heart Health) জন্যও উপকারী গোলমরিচ। এটি রক্তচাপ (Blood Pressure) নিয়ন্ত্রণে রাখে এবং খারাপ কোলেস্টেরল (Bad Cholesterol) বাড়তে দেয় না। গোলমরিচে থাকা প্রদাহবিরোধী (Anti-inflammatory) উপাদান হৃদরোগের ঝুঁকি কমায় এবং শরীরের ব্যথা কমাতেও সাহায্য করে। তাই বলা যায়, ছোট এই মশলার স্বাস্থ্যগুণ (Health Benefits of Black Pepper) কিন্তু একেবারেই অবহেলা করার মতো নয়। রোজের খাবারে সামান্য গোলমরিচ রাখলেই শরীর থাকবে হালকা, সুস্থ ও রোগ প্রতিরোধে শক্তিশালী।
