নিউজ পোল ব্যুরো: একটা দু’টো কথা ভুলে যাচ্ছেন? পরে ধীরে ধীরে কাছের মানুষদের মুখও যেন মনে পড়ছে না? আর শেষে নিজের নামটাই ঝাপসা হয়ে যাচ্ছে! চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, এভাবেই শুরু হয় মারাত্মক স্নায়ুবিক ব্যাধি (Neurodegenerative Diseases)। বিশেষ করে Alzheimer’s disease, Parkinson’s disease ও Dementia-র মতো রোগের প্রথম ধাপই হল স্মৃতিভ্রংশ। এই সব রোগের এখন পর্যন্ত স্থায়ী চিকিৎসা না থাকলেও নিয়ন্ত্রণে রাখার নানা পথ খুঁজছেন বিজ্ঞানীরা (Scientists)। এর মধ্যেই নতুন এক গবেষণা (Research Findings) চাঞ্চল্য তৈরি করেছে কারণ, সাধারণ ভাইরাল সংক্রমণ (Viral Infection) থেকেই এই ধরনের মস্তিষ্কঘাতী অসুখের ঝুঁকি বহুগুণ বেড়ে যেতে পারে।
বিশেষজ্ঞদের দাবি, ভাইরাস শরীরে ঢুকে শুধু সাময়িক জ্বর বা দুর্বলতা তৈরি করে না, অনেক সময় তার দীর্ঘমেয়াদি প্রভাব (Long-term Effect) মস্তিষ্কে থেকে যায়। এই প্রভাবই পরবর্তীতে তৈরি করে অ্যালঝাইমার্স বা পারকিনসন্সের মতো দুরারোগ্য ব্যাধি। উদাহরণস্বরূপ, Encephalitis আক্রান্ত রোগীদের ক্ষেত্রে পরবর্তী সময়ে অ্যালঝাইমার্সে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৩১ গুণ পর্যন্ত বেশি থাকে। পরিসংখ্যান বলছে, ৪০৬ জন এনকেফালাইটিস আক্রান্তের মধ্যে প্রায় ২৪ জন পরবর্তীতে অ্যালঝাইমার্সে ভুগেছেন।
আরও পড়ুন:Ulaa Browser: ভারতীয় টেক জায়ান্ট জোহোর নতুন অস্ত্র, সরাসরি টক্কর Google Chrome-কে”
শুধু এনকেফালাইটিসই নয়, সাধারণ ফ্লু (Flu), নিউমোনিয়া (Pneumonia), অন্ত্রের সংক্রমণ (Intestinal Infection), Meningitis কিংবা Shingles এই সংক্রমণগুলিও স্নায়ুতন্ত্রে গুরুতর প্রভাব ফেলতে পারে। গবেষণায় দেখা গেছে, প্রায় ৮০ শতাংশ ভাইরাসই নিউরোট্রপিক (Neurotropic Viruses), অর্থাৎ তারা রক্তের মাধ্যমে মস্তিষ্কের প্রতিরক্ষামূলক স্তর (Blood-Brain Barrier) ভেদ করে সোজা স্নায়ুতন্ত্রে আক্রমণ চালাতে পারে। এই প্রভাব কখনও কখনও ১৫ বছর পর্যন্ত স্থায়ী হয়, ফলে মস্তিষ্কের কোষ ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে।

কীভাবে রোধ করবেন (Prevention):
এই রোগগুলির চিকিৎসা সীমিত হওয়ায় প্রতিরোধই সবচেয়ে কার্যকর পন্থা। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, ইনফ্লুয়েঞ্জা (Influenza), শিঙ্গলস ও নিউমোনিয়ার মতো সংক্রমণ রুখতে সময়মতো টিকা (Vaccination) নেওয়া উচিত। তাছাড়া কোনও ভাইরাল সংক্রমণের লক্ষণ দেখা দিলেই দ্রুত চিকিৎসা শুরু করা প্রয়োজন। প্রাথমিক সতর্কতাই ভবিষ্যতের বড় বিপদ ঠেকাতে সাহায্য করতে পারে। সাধারণ ভাইরাস সংক্রমণকে অবহেলা করবেন না। সময়মতো চিকিৎসা, টিকা ও প্রতিরোধ ব্যবস্থা নিলে শুধু ভাইরাল সংক্রমণ নয়, ভবিষ্যতের মস্তিষ্কঘাতী রোগ থেকেও নিজেকে সুরক্ষিত রাখা সম্ভব।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
