Bhutan : ভুটান ও ডুয়ার্সে এখন বিলাসবহুল ভলভো বাস পরিষেবা, জয়গাঁ থেকে সরাসরি কলকাতা যাত্রা শুরু

ভ্রমণ লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: ভুটান (Bhutan) ভ্রমণ এখন আরও সহজ এবং স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠেছে। ডুয়ার্স (Doars) সীমান্তের জয়গাঁ থেকে সরাসরি কলকাতা(Kolkata) পর্যন্ত চলাচল করছে নতুন বিলাসবহুল বাস (Volvo bus) পরিষেবা। এই বাসে রয়েছে স্লিপার সিট (Sleeper seat), বায়ো টয়লেট (Bio-toilet) এবং শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা। ফলে যাত্রীদের জন্য দীর্ঘ যাত্রা হয়ে উঠেছে আরামদায়ক এবং রোমাঞ্চকর।
সোমবার থেকে এই বিশেষ রুটে দু’টি বাস চলাচল শুরু করেছে। প্রথমটি বিকেল ৪টায় জয়গাঁ থেকে ছেড়ে মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় কলকাতার ধর্মতলায় পৌঁছেছে। অন্যটি ধর্মতলা থেকে ছেড়ে ভুটানের(Bhutan) সীমান্ত জয়গাঁ পৌঁছে দিয়েছে। যাত্রাপথে রয়েছে জলদাপাড়া, বীরপাড়া, নাগরাকাটা, চালসা, লাটাগুড়ি ও ময়নাগুড়ি। এরপর শিলিগুড়ি বাইপাস এবং নৌকাঘাট হয়ে বাসটি কলকাতার উদ্দেশ্যে ছুটে চলে।

আরও পড়ুন : Nazrul Mancha : কলকাতায় শুরু হতে চলেছে ‘ভারত সংস্কৃতি যাত্রা ২০২৫’, তিনদিনব্যাপী সঙ্গীত ও নৃত্যের মহোৎসব

বাসের মাধ্যমে যাত্রীরা ভ্রমণের সময় উপভোগ করতে পারেন চা বাগান (Tea Garden) এবং সবুজ জঙ্গলের মনোরম দৃশ্য। সঙ্গে সঙ্গে দৃষ্টিনন্দন প্রাকৃতিক জীববৈচিত্র্যও চোখে পড়ে; কখনও দেখা মিলতে পারে হাতি, বাইসন বা গন্ডার। পর্যটন ব্যবসায়ীরা আশাবাদী, এই বাস পরিষেবা ডুয়ার্স এবং ভুটানের(Bhutan) পর্যটন শিল্পে নতুন দিগন্ত খুলে দেবে। পর্যটকদের সুবিধার্থে নতুন কিছু স্টপেজ সংযোগের পরিকল্পনা রয়েছে। ৩৬ আসনের এই বাসে জয়গাঁ থেকে কলকাতার ভাড়া নির্ধারিত হয়েছে ২ হাজার টাকা। সমস্ত টিকিট অনলাইন বুকিংয়ের মাধ্যমে পাওয়া যাবে। এর ফলে এখন আর নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি জংশন থেকে বাড়তি খরচ করে ভাড়া গাড়ি বা ট্রেনের চিন্তা করতে হবে না। শিলিগুড়ির নৌকাঘাট মোড়ে দাঁড়িয়ে যাত্রীরা সরাসরি বাসে চড়ে ভুটান(Bhutan) বা ডুয়ার্সের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড টুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সভাপতি সম্রাট স্যান্যাল বলেন, “যদি ভুটান(Bhutan) বা ডুয়ার্সে ভ্রমণের ইচ্ছে থাকে, এখন যাত্রীদের ট্রেন বা ভাড়া গাড়ির চিন্তা নেই। পুরো যাত্রা হয়ে গেছে আরামদায়ক এবং নিরাপদ।” এই নতুন উদ্যোগের মাধ্যমে ভুটান ভ্রমণ আরও সহজ, সাশ্রয়ী ও রোমাঞ্চকর হয়ে উঠেছে। পর্যটকরা এখন হাতে রাখার মতো অভিজ্ঞতা পাবেন, যেখানে আর কোনও ঝামেলা বা অতিরিক্ত খরচের চিন্তা থাকবে না।