IIM Sambalpur : আইআইএম সম্বলপুর ও রিটেইলার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার চুক্তি- উদ্দেশ্য শিল্প ও শিক্ষার মধ্যে সেতুবন্ধন

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: ভারতের অন্যতম শীর্ষস্থানীয় বিজনেস স্কুল, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট সম্বলপুর(IIM Sambalpur), রিটেইলার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (RAI India)-এর সঙ্গে এক সমঝোতা স্মারক (MOU)-তে স্বাক্ষর করেছে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল রিটেইল শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও গবেষণাকে উৎসাহিত করা, যাতে শিল্প ও একাডেমিয়ার মধ্যে এক দৃঢ় অংশীদারিত্ব প্রতিষ্ঠা পায়। এই সহযোগিতা শিক্ষার্থীদের পরিবর্তনশীল রিটেইল পরিপ্রেক্ষিতের গভীর বোঝাপড়া গড়ে তুলতে সহায়তা করবে, এবং তাদের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করে শিল্পের বর্তমান প্রয়োজন অনুযায়ী দক্ষতা বৃদ্ধি করবে। চুক্তিটি স্বাক্ষর করেন আইআইএম সম্বলপুরের(IIM Sambalpur) পরিচালক প্রফেসর মহাদেব জয়সওয়াল এবং আরএআই-এর ডিরেক্টর (রিটেইল লার্নিং অ্যান্ড মেম্বার রিলেশনশিপ) ড. লরেন্স ফার্নান্ডিস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যাপকবৃন্দ, ছাত্রছাত্রী এবং আরএআই-এর প্রতিনিধি (RAI India)।

আরও পড়ুন : Bhutan : ভুটান ও ডুয়ার্সে এখন বিলাসবহুল ভলভো বাস পরিষেবা, জয়গাঁ থেকে সরাসরি কলকাতা যাত্রা শুরু

এই চুক্তির মাধ্যমে আইআইএম সম্বলপুর(IIM Sambalpur) আরএআই-এর একাডেমিক সদস্যপদ অর্জন করবে, যা তাকে আরএআই-এর বিশাল শিল্প নেটওয়ার্কের সুবিধা দেবে। এছাড়াও, শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নিতে পারবেন রিটেইল লিডারশিপ সামিট, রিটেককন, এবং রিটেইল এইচআর টেক সামিট-এর মতো গুরুত্বপূর্ণ রিটেইল ইভেন্টে। আরএআই আইআইএম সম্বলপুরে বার্ষিক রিটেইল কনক্লেভ আয়োজনেও সহায়তা করবে এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা প্রদানের জন্য বিশ্বখ্যাত রিটেইল নেতাদের সঙ্গে সংলাপ ও ভিজিট প্রোগ্রাম পরিচালনা করবে। এই উপলক্ষে প্রফেসর, মহাদেব জয়সওয়াল বলেন, “এই অংশীদারিত্ব ভারতীয় ম্যানেজমেন্ট শিক্ষায় ‘ব্র্যান্ড ইন ইন্ডিয়া’-র এক নতুন ধারণার সূচনা করেছে। এর লক্ষ্য হল দায়িত্বশীল, দক্ষতা-নির্ভর এবং উদ্ভাবনী শিল্প অভিজ্ঞতা সম্পন্ন ম্যানেজমেন্ট ছাত্র তৈরি করা। আমাদের বিশ্বাস, ম্যানেজমেন্ট শিক্ষা সর্বদা বাস্তব জগতের অনুশীলনের সঙ্গে যুক্ত থাকা উচিত, এবং এই এমওইউ আমাদের ছাত্রদের সরাসরি রিটেইল শিল্প থেকে শেখার সুযোগ করে দেবে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

রিটেইলার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সিইও, কুমার রাজগোপালন বলেন, “ভারতে রিটেইল খাত এক গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে- এটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, প্রযুক্তি গ্রহণ করছে এবং প্রতিদিন নতুন নতুন ফরম্যাটে বিকশিত হচ্ছে। আইআইএম সম্বলপুরের(IIM Sambalpur) সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে আরএআই শিল্প ও একাডেমিয়ার মধ্যে সেতুবন্ধন তৈরির মিশনকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। এই সহযোগিতা শুধু শিক্ষা নয়, বরং ভারতের রিটেইল ইকোসিস্টেমকে শক্তিশালী ও ভবিষ্যতের জন্য প্রস্তুত করার একটি যৌথ প্রচেষ্টা।” এই অংশীদারিত্ব আইআইএম সম্বলপুরের ইন্ডাস্ট্রি-লিঙ্কড লার্নিং মডেল গড়ে তোলার প্রতিশ্রুতি এবং আরএআই-এর রিটেইল উৎকর্ষ ও দক্ষতা বিকাশের দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। দুই প্রতিষ্ঠান একসঙ্গে এমন ভবিষ্যৎ-প্রস্তুত ম্যানেজার তৈরি করতে কাজ করবে, যারা ভারতের রিটেইল সেক্টর কে আরও উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে।