National Teachers’ Award: রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় শিক্ষক পুরস্কার বাংলার দুই শিক্ষিকার

প্রযুক্তি বিজ্ঞান শিক্ষা

নিউজ পোল ব্যুরো: শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এ বছর জাতীয় শিক্ষক পুরস্কার পাচ্ছেন বাংলার দুই শিক্ষিকা। আগামী ৫ই সেপ্টেম্বর, শিক্ষক দিবসে দিল্লিতে(Delhi) রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর(President Droupadi Murmu) হাত থেকে এই সম্মান গ্রহণ করবেন পশ্চিম মেদিনীপুরের তনুশ্রী দাস(Tanusree Das) ও কলকাতার মধুরিমা আচার্য(Madhurima Acharya)।তনুশ্রী দাস(Tanusree Das) ১৯৯৯ সালে খড়গপুরের(Kharagpur) কুচলাচাটি প্রাইমারি স্কুলে শিক্ষকতা শুরু করেন। বর্তমানে তিনি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা।

আরও পড়ুন: Maruti Suzuki E-vitara: ভারতীয় প্রযুক্তির বৈদ্যুতিক বিপ্লব! মোদীর হাত ধরে চালু হলো ই-ভিটারা ম্যানুফ্যাকচারিং

অর্থনৈতিকভাবে দুর্বল এলাকায় অবস্থিত এই স্কুল সম্প্রতি ‘সমগ্র শিক্ষা মিশন’-এর জেলা স্তরের টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস প্রতিযোগিতায় প্রায় ৩,৫০০ স্কুলকে পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করেছে। শিক্ষার্থীদের আর্থিক সুরক্ষার জন্য বিদ্যালয়ে একটি অভিনব ব্যাঙ্কিং ব্যবস্থা চালু করেছেন তিনি। প্রতিদিন সামান্য অঙ্ক জমা করে সেই টাকা ছাত্র পরিষদ পরিচালনা করে। কখনও কখনও সেই সঞ্চয় পরিবারগুলিকে জরুরি চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনে সহায়তা করে। এই উদ্যোগের ফলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের খরচ জোগাতে সুবিধা হয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

অন্যদিকে, দিল্লি পাবলিক স্কুল নিউ টাউনের(DPS New Town) কম্পিউটার বিজ্ঞানের শিক্ষিকা মধুরিমা আচার্য(Madhurima Acharya) প্রায় ১৯ বছর ধরে এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন। তবে তার শিক্ষা জীবন শুরু হয়েছিল প্রায় ২২ বছর আগে। মধ্যপ্রদেশের প্রত্যন্ত গ্রামে বড় হয়ে ওঠা মধুরিমা শিক্ষার্থীদের হাতে-কলমে বাস্তবমুখী শিক্ষা দেওয়ার উপর জোর দেন। প্রযুক্তি ও উদ্ভাবনী শিক্ষণ পদ্ধতির মাধ্যমে তিনি পড়ুয়াদের বাস্তব জীবনের নানা প্রকল্পে যুক্ত করেন। তার মতে, এভাবেই পড়ুয়ারা শুধু পাঠ্যপুস্তক নয়, জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতাও অর্জন করে। দুই শিক্ষিকার এই সাফল্যে রাজ্যের শিক্ষা মহল গর্বিত। তাদের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের কাছে প্রেরণার উৎস হয়ে থাকবে।