নিউজপোল ব্যুরো:পুজোর মরশুমের আগেই সুরাপ্রেমীদের জন্য আসতে চলেছে বড় খবর। আগামী ১ অক্টোবর থেকে রাজ্যে মদের দামে পরিবর্তন হতে পারে। বিয়ার, দেশি মদ থেকে শুরু করে বিদেশি মদ—সব ধরনের মদের ক্ষেত্রেই নতুন মূল্য (New Price) নির্ধারণের ইঙ্গিত মিলেছে। যদিও কোন ব্র্যান্ডের (Brand) দাম কত টাকা বাড়বে, তা এখনও স্পষ্ট নয়।
সম্প্রতি পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেড (WBSBCL)-এর প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ অক্টোবর থেকে সমস্ত পণ্যের নতুন মূল্য কার্যকর হবে। সেই অনুযায়ী ওই তারিখের মধ্যেই মদের বোতলে নতুন দামের লেবেল লাগাতে হবে। কোনও পণ্যের দাম অপরিবর্তিত থাকলেও সংশ্লিষ্ট সংস্থাকে তা জানাতে হবে।
আরও দেখুন:-মোদীর নৈশভোজে পুতিন হাজির, শি জিনপিং উধাও! ঘিরে কূটনৈতিক জল্পনা
সূত্রের খবর, সব ধরনের মদের দাম একই হারে বাড়বে না। তুলনামূলকভাবে বিয়ারের দাম কম বাড়তে পারে। অন্যদিকে দামি বিদেশি মদের ক্ষেত্রে বৃদ্ধির পরিমাণ বেশি হতে পারে। তবে এখনও কতটা দাম বাড়বে তাই নির্দিষ্টভাবে জানা যায়নি।
আবার কিছু ব্র্যান্ডের দাম কমার সম্ভাবনাও রয়েছে। কারণ, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত দেশের যে রাজ্যে কোনও ব্র্যান্ডের ঘোষিত দাম (Declared Price) সবচেয়ে কম, সেই দামকে পশ্চিমবঙ্গে কার্যকর করার কথা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
