নিউজপোল ব্যুরো:‘বিগ বস বাংলা’-র ঘরে রাজবীর দে এবং জীতু কামালের সম্পর্ক যেন প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে। কখনও তুমুল বাকবিতণ্ডা, কখনও আবার একে অপরের পাশে দাঁড়ানো—দুই প্রতিযোগীর এই অদ্ভুত সমীকরণ এখন দর্শকদের নজরের কেন্দ্রে।
ওয়াইল্ড কার্ড হিসেবে জীতু ঘরে প্রবেশের পর থেকেই রাজবীরের সঙ্গে তাঁর একাধিকবার ঝামেলা হয়েছে। বাথরুম, বিছানা কিংবা টাস্ক—বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হতে দেখা গিয়েছে। এমনকী এক পর্যায়ে রাজবীরকে ফাইনাল পর্যন্ত যেতে না দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন জীতু।
তবে এখানেই রয়েছে বড় চমক। ঝগড়ার মাঝেও বিশেষ ক্ষমতা পেয়ে নমিনেশনের হাত থেকে রাজবীরকেই বাঁচিয়েছিলেন জীতু। তাঁর যুক্তি ছিল, রাজবীর ভুল করলেও তাঁকে নিজেকে শুধরে নেওয়ার সুযোগ দেওয়া উচিত। ঠিক অনুস্কা ঘোষ নতুন ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়েছে। নমিনেশন কাকে সেভ করবে অনুস্কা এই প্রশ্ন রাজবীরকে করলে সে নির্দিধায় জিতুর নাম বলে। যদিও তা নিয়ে নন্দিনী ও রাজবীরের মধ্যে ঝামেলা তৈরি হয়। এমনকী চলতি সপ্তাহের ক্যাপ্টেন্সি টাস্কেও রাজবীরের হয়ে লড়তে দেখা যায় জীতুকে।
এতদিন বিগ বসের ঘরে রাজবীর দে, জীতু কমল, নন্দিনী দত্ত এবং মনামী ঘোষকে একই গোষ্ঠীর অংশ হিসেবে দেখা যাচ্ছিল। অন্যদিকে ঝিলাম, নিরঞ্জন, তনুশ্রী, দীপেন্দু। রিয়্যালিটি শোয়ের গেম যত এগোচ্ছে, প্রতিযোগীদের মধ্যকার সম্পর্কের সমীকরন তত বদলায়।একদিকে যেমন নতুন বন্ধুত্ব তৈরি হচ্ছে, তেমনি সামন্য কথায় দেখা দিচ্ছে ভাঙন। তবে রাজবীর ও জীতুর সম্পর্কের এই ওঠাপড়া ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। শেষ পর্যন্ত তাঁদের এই সমীকরণ একই থাকে, নাকি গেমের চাপে ফের বদলে যায়—সেটাই এখন দেখার।
