‘সত্যিকারের হিরো’ স্মিত মচ্ছরকে ফোন মোদীর, সাহসিকতার জন্য জানালেন কুর্নিশ

breakingnews দেশ

নিউজপোল ব্যুরো:ফ্লাইদুবাইয়ের FZ1073 ফ্লাইটে ভয়াবহ পরিস্থিতির মধ্যে অসীম সাহস ও উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে প্রশংসা কুড়িয়েছেন ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছর। গুরুতর আহত হওয়া সত্ত্বেও যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে তিনি যে ভূমিকা পালন করেছেন, তাতেই সম্ভাব্য বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।

Flydubai ফ্লাইটের ভারতীয় ক্যাপ্টেনের স্মিত মচ্ছরের এই সাহসিকতায় মুগ্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবারই সোশ্যাল মিডিয়ায় তাঁর বীরত্বের প্রশংসা করে প্রধানমন্ত্রী তাঁকে ‘সত্যিকারের হিরো’ বলে উল্লেখ করেন। মোদী জানান, ভয়াবহ বিপদের মুখেও নিজের দায়িত্ব থেকে সরে যাননি ক্যাপ্টেন মচ্ছর। অন্যদের জীবন রক্ষায় তাঁর অটুট সংকল্পেরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

আরও দেখুন:-অন্নপূর্ণা থেকে আয়ুষ্মান, এক ছাদের নিচে ৬০ প্রকল্পের সুবিধা! ২ অক্টোবর থেকে ‘সেবা সেতু’

এরপর শুক্রবার সরাসরি ফোনে স্মিত মচ্ছরের সঙ্গে কথা বলেন মোদী। ফোনালাপে তাঁর স্বাস্থ্যের খোঁজ নেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে কঠিন পরিস্থিতিতে তাঁর সাহসিকতা, উপস্থিত বুদ্ধি এবং দায়িত্ববোধের জন্য সাধুবাদ জানান। দ্রুত আরোগ্যের জন্যও তাঁকে শুভেচ্ছা জানান মোদী।

ক্যাপ্টেন স্মিত মচ্ছরের এই ভূমিকা ইতিমধ্যেই দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে। নিজের জীবনের ঝুঁকি নিয়েও অন্যদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার তাঁর মানসিকতা ফের একবার সামনে এনেছে পেশাদার দায়িত্ববোধ ও সাহসিকতার এক অনন্য নজির।