নিউজ পোল ব্যুরো: বলিউডের কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান(Bollywood screenwriter Salim Khan) বরাবরই নিজের মতামত খোলাখুলি প্রকাশ করতে পরিচিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এমন একটি মন্তব্য করেছেন, যা বর্তমানে ধর্মীয় অস্থিরতার আবহে বিশেষ তাৎপর্য বহন করে।
আরও পড়ুন : Sweta Bhattacharya: শ্বেতাকে নিশানা করে বিস্ফোরক মৌমিতা, ‘কনক কাঁকন’ সেটে অপমানের অভিযোগ অভিনেত্রীর
ধর্মীয়ভাবে মুসলমান হলেও সেলিম খান জানিয়েছেন, তিনি কোনওদিন গোমাংস খাননি। তার কথায়, “আমরা কোনওদিন গোমাংস খাইনি। মুসলমানদের অনেকেই সস্তা বলে গোমাংস খান, কেউ আবার কুকুরকে খাওয়ান। কিন্তু গরুর দুধকে স্তন্যদুগ্ধের বিকল্প বলা হয়। তাই গোহত্যা আমি সঠিক মনে করি না।” শুধু তাই নয়, তিনি আরও উল্লেখ করেন, “হজরত মহম্মদ বলেছেন, প্রত্যেক ধর্মই সুন্দর। তাই প্রতিটি ধর্ম থেকে সুশিক্ষা গ্রহণ করা উচিত।”ধর্ম যে কখনও তার জীবনে বাঁধা হয়ে দাঁড়ায়নি, তা স্পষ্ট তার বৈবাহিক জীবন থেকেই।

সালমা খানের(Salma Khan) সঙ্গে সেলিম খানের(Salim Khan) দাম্পত্য ৬০ বছরেরও বেশি দীর্ঘ। বিয়ের আগে শ্বশুরমশাই আপত্তি তুলেছিলেন ধর্মীয় পরিচয় নিয়ে। কিন্তু সেলিম(Salim Khan) প্রতিশ্রুতি দিয়েছিলেন, ধর্ম নিয়ে সংসারে কোনও বিভেদ হবে না। অবশেষে হিন্দু রীতি মেনে সাতপাকে বাঁধা এবং মুসলিম রীতি মেনে নিকাহ দুই প্রথাতেই সম্পন্ন হয়েছিল তাদের বিয়ে।

বর্তমান পরিস্থিতিতে, যখন রাজনৈতিক স্বার্থে ধর্মকে হাতিয়ার করা হচ্ছে এবং সমাজে বিভাজনের বাতাবরণ তৈরি হচ্ছে, তখন সেলিম খানের এই বক্তব্য মানবিকতার নতুন দিশা দেখায়। ব্যক্তিগত বিশ্বাস এবং সামাজিক দায়িত্ববোধ এই দুইয়ের সমন্বয় ঘটিয়ে তিনি প্রমাণ করেছেন, শিল্পী হোক বা সাধারণ মানুষ মানবিক মূল্যবোধই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
