Cooking Hacks : ভাত রান্নার পরে ফ্যান ঝরানোর আগে হাতা নাড়ানো উচিত নয় কেন?

অফবিট

নিউজ পোল ব্যুরো: রান্নাঘরে দাঁড়িয়ে অনেকে দারুণ কষিয়ে মাংস রাঁধতে পারলেও ভাত রান্না করতে গিয়ে নাজেহাল হন(Cooking Hacks )। আসলে ভাতের সঠিক দানা ঝরঝরে করে ফোটানো এক ধরনের শিল্প। সামান্য ভুলেই এর গড়ন ও স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। আর তেমনই একটি সাধারণ ভুল হল ভাত সেদ্ধ হওয়ার পর ফ্যান ঝরানোর আগে হাতা দিয়ে নাড়াচাড়া করা।ভাত যখন সেদ্ধ হয়ে আসে, তখনও তার দানা গরম বাষ্পে ভিজে নরম ও ভঙ্গুর থাকে। সেই সময় হাতা চালালে দানা সহজেই ভেঙে যেতে পারে।

আরও পড়ুন: Blackheads: তোয়ালের সহজ কৌশলে ব্ল্যাকহেডস বিদায়: ঘরোয়া যত্নে সাশ্রয় হোক সালোঁর খরচ

শুধু তাই নয়, গরম ভাত থেকে স্টার্চ(starch water) বেরিয়ে আসতে থাকে। এই সময় নাড়াচাড়া করলে অতিরিক্ত স্টার্চ ভাতের গায়ে ছড়িয়ে পড়ে, ফলে ভাত ঝরঝরে না হয়ে আঠালো হয়ে যায়। অনেক সময় এমন ভাত খেতেও অরুচিকর লাগে।

এছাড়া আঁচ বন্ধ হওয়ার পর ভাত তার ভাপে আরও কিছুটা সেদ্ধ হতে থাকে। অভিজ্ঞ রাঁধুনিরা সেই হিসেব করেই ভাত নামান। কিন্তু সেদ্ধ হওয়ার ঠিক পরেই ভাত নেড়ে দিলে ভেতরের বাষ্প সমান ভাবে ছড়াতে পারে না। ফলে ভাত দলা পাকিয়ে যায় এবং ঝরঝরে ভাব হারায়। তাই ভাত নামানোর পর অন্তত ৫-১০ মিনিট ভাপে রেখে দেওয়া উচিত। এতে গরম বাষ্প পাত্রে সমানভাবে ছড়িয়ে পড়ে এবং দানা নরম অথচ আলাদা থাকে। অর্থাৎ, ভাত রান্নার পর সঙ্গে সঙ্গে হাতা চালানো নয়, বরং ধৈর্য ধরাটাই মূল মন্ত্র।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole