নিউজ পোল ব্যুরো: মালদ্বীপের (Maldives) প্রেসিডেন্টের চাঞ্চল্যকর বক্তব্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) লাক্ষাদ্বীপকে (Lakshadweep) নতুন মালদ্বীপে (Maldives) রূপান্তরের মত প্রকাশ করেছিলেন, এবার সেই স্বপ্নের বাস্তব রূপ পেল ইন্ডিয়ান হোটেলস কোম্পানির (IHCL) নতুন প্রকল্প – ‘The Coral Pearl’।
আরও পড়ুন: India Pakistan War: “যুদ্ধ মানেই দেশপ্রেম? না, যুদ্ধ মানেই ভবিষ্যতের ঝুঁকি!”
লাক্ষাদ্বীপের (Lakshadweep) বঙ্গারাম দ্বীপে অবস্থিত এই প্রকল্প শুধু একটি রিসোর্ট নয়, বরং একটি পরিবেশবান্ধব, সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ বিলাসবহুল জীবনধারার অভিজ্ঞতা। IHCL-এর SeleQtions ব্র্যান্ডের অংশ হিসেবে এই রিসোর্টে রয়েছে ৫০টি গ্ল্যাম্পিং তাঁবু, যা আরব সাগরের নীল জলরাশিকে সঙ্গী করে অতিথিদের উপহার দেয় শান্তি, প্রকৃতি ও বিলাসের মেলবন্ধন।
প্রতিটি তাঁবুতে রয়েছে প্রশস্ত কাচের জানালা, যেখানে বসেই দেখা যায় সূর্যাস্তের রঙিন আভা আর নোনা জলের তটে ভেসে আসা হালকা হাওয়া। অভ্যন্তরীণ নকশায় ব্যবহার হয়েছে স্থানীয় উপাদান ও প্রাকৃতিক রঙ, যা স্থানীয় সংস্কৃতি ও পরিবেশকে সম্মান জানায়।
‘Smok’ রেস্তোরাঁয় আপনি পাবেন ভারতীয়, মহাদেশীয় ও এশিয়ান রান্নার অসাধারণ মেলবন্ধন। অন্যদিকে, ‘ক্যালিপসো’ বার উপস্থাপন করে দ্বীপের (Lakshadweep) রঙিন ঐতিহ্য ও রমণীয় পরিবেশ, যেখানে স্থানীয় গল্প আর সুরের মধ্য দিয়ে এক ভিন্ন অভিজ্ঞতা তৈরি হয়।
রোমাঞ্চপ্রেমী পর্যটকদের জন্য রয়েছে স্কুবা ডাইভিং (Scuba diving), স্নোরকেলিং (Snorkeling), কায়াকিংসহ (Kayaking) একাধিক সামুদ্রিক কার্যক্রম। পরিবেশ ও জীববৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাশীল এই রিসোর্ট প্রকৃতির সঙ্গে নিবিড় সংযোগ গড়ে তুলতে সাহায্য করে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
‘The Coral Pearl’ কেবল একটি রিসোর্ট নয় — এটি ভারতের পর্যটন মানচিত্রে এক নতুন মানদণ্ড স্থাপন করছে। বঙ্গারাম দ্বীপ আজ আন্তর্জাতিক পর্যটকের চোখে ভারতের এক নতুন রত্ন, যেখানে বিলাসিতা ও প্রকৃতির মাঝে খুঁজে পাওয়া যায় সত্যিকারের শান্তি।
