নিউজ পোল ব্যুরো: গ্রন্থাগার(Library) মানেই শুধু বইয়ের তাক ভরা কাগজ নয়, বরং তা এক আলোকবর্তিকা যেখান থেকে জন্ম নেয় নতুন চিন্তা, গবেষণা ও সৃজনশীলতা। বর্তমান ডিজিটাল(Digital) দুনিয়ায় যেখানে মোবাইল-কম্পিউটারই(Mobile-Computer) মূল ভরসা, সেখানে আবারও পাঠাগারের প্রতি ছাত্রছাত্রীদের আকৃষ্ট করতে কলকাতার শ্রী জৈন বিদ্যালয়ে(Shri Jain Vidyalaya in Kolkata)উদ্বোধন হলো আধুনিক “মদন কুমার মেহতা মেমোরিয়াল লাইব্রেরি”(Madan Kumar Mehta Memorial Library)।এই পাঠাগার গড়ে তোলা হয়েছে বিদ্যালয়ের প্রাক্তনী এবং হাই কোর্টের(High Court) বর্ষীয়ান আইনজীবী সুধীর কুমার মেহতার উদ্যোগে।
বাবার স্মৃতিকে অমর করে রাখতে তিনি এটি উৎসর্গ করেছেন প্রয়াত মদন কুমার মেহতার নামে, যিনি নিজেও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন।রবিবার লাইব্রেরিটির(Library) শুভ উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের(Supreme Court) প্রাক্তন বিচারপতি ও পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অশোক কুমার গঙ্গোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত মদন কুমার মেহতার স্ত্রী শান্তা কুমারী মেহতা, বিশিষ্ট চিকিৎসক ড. অমিত কুমার রায় এবং বিদ্যালয়ের সঙ্গে যুক্ত অন্যান্য বিশিষ্টজনেরা।অশোক কুমার গঙ্গোপাধ্যায় অনুষ্ঠানে বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড।
পাঠাগার যত উন্নত হবে, সমাজ তত অগ্রসর হবে।” অন্যদিকে সুধীর কুমার মেহতা জানান, এই লাইব্রেরিতে রয়েছে ডিজিটাল লার্নিং-এর বিশেষ সুবিধা ছাত্রছাত্রীরা সহজেই ব্যবহার করতে পারবে ই-জার্নাল, অনলাইন রিসোর্স ও আন্তর্জাতিক মানের ডাটাবেস। যা শুধু তাদের উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতেই সাহায্য করবে না, বরং তাদের চিন্তা-ভাবনার দিগন্তও প্রসারিত করবে।শহরের বুকে তৈরি হওয়া এই আধুনিক পাঠাগার প্রমাণ করে, বই ও জ্ঞানের আলো কোনওদিন পুরোনো হয় না। বরং সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সেটি নতুন আকারে আবারও তরুণ সমাজকে পথ দেখায়।
