নিউজ পোল ব্যুরো: বিধানসভা নির্বাচনের আগে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট (CPIM Candidate List)। এই দফায় মোট ৩২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এর আগে প্রথম দফায় ১৯২টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল বামেরা। নতুন তালিকায় বেশ কিছু পরিচিত মুখের পাশাপাশি তরুণ প্রার্থীদেরও জায়গা দেওয়া হয়েছে।
দ্বিতীয় দফার তালিকায় জয়নগর কেন্দ্রে সিপিএম প্রার্থী হয়েছেন (CPIM Candidate List) অপূর্ব প্রামাণিক, টালিগঞ্জে পার্থপ্রতিম বিশ্বাস, চাঁচলে আনোয়ারুল হক এবং রানিনগরে জামাল হোসেনকে প্রার্থী করা হয়েছে। এছাড়াও ভবানীপুরে শ্রীজীব বিশ্বাস, বালিগঞ্জে তরুণ মুখ আফরিন বেগম শিল্পী এবং ডায়মন্ড হারবারে সমরেন্দ্রনাথ নাইয়ার নাম ঘোষণা করা হয়েছে। কুলতলি কেন্দ্রে রামশঙ্কর হালদার এবং বসিরহাট দক্ষিণে আইনুল আরেফিনকে প্রার্থী করেছে সিপিএম।
এই তালিকায় মেটিয়াবুরুজে মনিরুল ইসলাম, নয়াগ্রামে পুলিনবিহারী বাস্কে, পাঁশকুড়া পূর্বে ইব্রাহিম আলি এবং গোপীবল্লভপুরে সিপিআই (CPIM Candidate List) প্রার্থী হিসেবে বিকাশ সারেঙ্গির নাম রয়েছে। উল্লেখযোগ্যভাবে, ৩২টি আসনের মধ্যে ১টিতে আরএসপি এবং ৩টিতে সিপিআই প্রার্থী লড়ছে, বাকিগুলিতে সিপিএম প্রার্থীরা রয়েছেন।
প্রকাশিত তালিকা অনুযায়ী, নন্দীগ্রাম, গোপীবল্লভপুর এবং আসানসোল উত্তর কেন্দ্রে সিপিআই প্রার্থী দেওয়া হয়েছে, আর কালচিনিতে লড়ছেন আরএসপি প্রার্থী পাসাং শেরপা। এছাড়া তালিকায় ১১ জন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থী এবং ৩ জন মহিলা প্রার্থীকে জায়গা দেওয়া হয়েছে, যা সামাজিক সমীকরণ বজায় রাখার চেষ্টা বলেই মনে করা হচ্ছে। বামফ্রন্টের এই প্রার্থী তালিকা প্রকাশের পর রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। আসন্ন নির্বাচনে এই প্রার্থীরা কতটা প্রভাব ফেলতে পারবেন, তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
